-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অবশ্য আম্পায়ারদের বিরুদ্ধে না বলে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে বলাই ভালো। উইন্ডিজ টি-২০ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের দাবি, পুরো সফরজুড়েই ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছেন তারা। ব্যাপারটি ইচ্ছে করে ঘটানো হয়েছে- এমন দাবি না করলেও লুকিয়ে রাখতে পারেননি ক্ষোভ এবং অভিমান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট শেষ ম্যাচের উত্তেজনা প্রসঙ্গে বলেন, ‘অধিনায়ক হিসেবে দলের হয়ে আমাকে এই পরিস্থিতিতে কথা বলতে হয়েছে। ম্যাচ অফিসিয়ালরা প্রতারণা করেছেন এমনটা বলছি না। তবে আমি মনে করি তারা পেশাদার। তাই যা ঘটেছে তা-ই বলতে চেয়েছি।’
তিনি বলেন, ‘প্রতারণার অভিযোগ আমি কারও বিরুদ্ধেই তুলছি না। আমি মনে করি না কেউ প্রতারণা করার চেষ্টা করেছেন। আমি ম্যাচ রেফারিকে আমার অভিমত জানাতে চেয়েছিলাম। কারণ ওয়ানডে সিরিজ থেকেই ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলো আমাদের বিপরীতে গেছে। আমরা আমাদের দেশগুলোর হয়ে লড়ছি। নিয়মটা জানতে চেয়েছি। এতে অবশ্যই উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হয়েছে।’
ম্যাচ রেফারির সাথে নিজের কথা বলা প্রসঙ্গে ক্যারিবেয় অধিনায়ক জানান, ‘সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় দলের হয়ে সেরা চেষ্টা করতে হয়েছে আমাদের। এতদূর আসার পর অনাকাঙ্ক্ষিত কারণে খালি হাতে ফিরতে চাইনি। সিদ্ধান্ত কিন্তু বদলায়নি, কিন্তু আমরা লড়েছি এবং জিতেছি। পরিস্থিতি সামাল দিতে আমি ম্যাচ রেফারির কাছে পাঁচ মিনিট সময় চেয়েছিলাম। তিনি সেটা মেনে নেওয়ায় কৃতজ্ঞতা। তার কথা আমাকে মানতে হবে। উত্তপ্ত কথা বলেই ব্যাপারটির সমাধান হয়েছে।’
ব্র্যাথওয়েটের দাবি, দল হিসেবে কঠিন সংগ্রাম করেই টি-২০ সিরিজ জিততে হয়েছে তাদের। নিজেদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের কঠিন সংগ্রাম করতে হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল সিদ্ধান্ত বহাল থাকলেও আমরা লড়াই করবো এবং খেলা শেষ করবো। আমি ছেলেদের বলেছি সব ভুলে যাও, ঘটনাটি এখানেই শেষ। ১৬ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে চেয়েছি।’