-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার (২৮ নভেম্বর) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয় কলম্বো কিংস ও গল গ্ল্যাডিয়েটর্স। দীর্ঘক্ষণ বৃষ্টি ঝরার পর ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৫ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা কলম্বোর হয়ে ইনিংসের উদ্বোধন করেন আন্দ্রে রাসেল। প্রথম ওভারেই তুলে নেন ৩১ রান।
মোহাম্মদ আমিরকে তুলোধুনো করার পর দ্বিতীয় ওভারে স্ট্রাইকে পাঠান থিকসিলা ডি সিলভাকে। তবে তিনি প্রথম বলেই ফেরেন সাজঘরে। এরপর ক্রিজে আসেন লরি ইভান্স। বাকি গল্পটুকু শুধুই রাসেলের। মোহাম্মদ আমির, আসিথা ফার্নান্দোদের পিটিয়ে ছাতু বানিয়ে মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করেন রাসেল।
ঝড়তা বেশি গেছে আমিরের উপর। ২ ওভার বল করা পেসার চার-ছক্কা হজম করেছেন ৪টি করে। রাসেল অপরাজিতই থেকে যান। মাত্র ১৯ বলের মোকাবেলায় ৬৫ রান আসে তার ব্যাট থেকে, যে ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। ১টি চার ও ২টি ছক্কা হাঁকানো ইভান্স ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে কলম্বোর সংগ্রহ দাঁড়ায় ৯৬ রান। জবাবে নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান জড়ো করে আফ্রিদির দল গল। এতে রাসেলরা পান ৩৪ রানের জয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য রাসেলের চেয়েও দ্রুততম ফিফটি আছে চারটি। যুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরতউল্লাহ জাজাই তিনজনই ১২ বলে অর্ধশতক করেছিলেন একবার করে। ১৩ বলে অর্ধশতক আছে মার্কাস ট্রেসকোথিকের। রাসেলের মত ১৪ বলে অর্ধশতকের কীর্তি আগে গড়েছেন ইমরান নাজির, কাইরান নোয়েমা-বারনেট, জিএল ব্রোফি, ফারহান বেহারডিন, কাইরন পোলার্ড, লোকেশ রাহুল, কলিন মুনরো ও অভয় নেগি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 