-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঘটনার মূল হোতা যে ওয়ার্নার সেটি জানা গিয়েছিল আগেই। এবার যার হাত ধরে টেম্পারিং হয়েছিল সেই ব্যানক্রফটও জানালেন, তাকে টেম্পারিং করার প্রস্তাবনা কিংবা নির্দেশনা দিয়েছিলেন ওয়ার্নারই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করে ব্যানক্রফট বলেন, ‘ডেভই আমাকে বল টেম্পারিং করতে বলেছিল। ম্যাচে আমাদের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। সে অবস্থার প্রেক্ষিতেই সে সেটি করতে বলেছিল।’
তরুণ ব্যানক্রফট দলে অবদান রাখার বিষয়টি মাথায় রেখে ওয়ার্নারের কথা শুনতে সাতপাঁচ ভাবেননি। তবে সেটিই শেষ পর্যন্ত তিনটি ক্রিকেটারের জন্য কাল হয়ে দাঁড়ায়। ব্যানক্রফট বলেন, ‘আমি দলের কোনো একটা ব্যাপারে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে চেয়েছিলাম। সে কারণেই ডেভের কথা আমি শুনি। আমি এ ব্যাপারে আর কিছুই জানি না।’
তবে নিজের কাজটি যে ভুল ছিল দেরিতে হলেও সেটি বুঝতে পেরেছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘পুরো ব্যাপারটাই আমি করেছি দল মানিয়ে নেওয়ার উদ্দেশে। আমি নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভাবতে চেয়েছিলাম। সেটি অবশ্যই ভুল একটা সিদ্ধান্ত ছিল। আমি এখন সেই ভুলের মাশুল দিচ্ছি। তবে এটা ঠিক যে সেই ভুল না করার সুযোগ আমার ছিল। কিন্তু আমি ভুল করেছি।’
টেম্পারিংয়ের শাস্তি হিসেবে স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস তথা ১ বছর এবং ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা প্রদান করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ব্যানক্রফটের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পথে। মার্চের আগে শেষ হয়ে যাবে স্মিথ ও ওয়ার্নারের নিষেধাজ্ঞাও। তিন ক্রিকেটারই তাই বুঁদ হয়ে আছেন আবারও অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্নে।