-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০০০ সালের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্ম নেওয়া নাঈম হাসান মাহবুবুল আলম এবং মমতাজ বেগম দম্পতির পুত্র। ৬ ফুট উচ্চতার দীর্ঘকায় এই ক্রিকেটার পেস বোলিং দিয়েই শুরু করেছিলেন তার ক্রিকেট-নেশা। তবে একটা সময় আগ্রহ খুঁজে পান স্পিন বোলিংয়ে, আর শেষমেশ একেই বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে।
সাকিব আল হাসানকে অনুসরণ করে চলা এই তরুণ ক্রিকেটারের উঠে আসা চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলার মাধ্যমে। ২০১৩ সালে চট্টগ্রাম জেলা দলের হয়ে আসরে সর্বোচ্চ উইকেট নিয়েও বিভাগীয় দলে সুযোগ পাননি। জেদ চেপে যায় তখনই। ২০১৫ সালে জেলা দলের হয়ে একইসাথে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান। এরপরই ডাক আসে সরাসরি অনূর্ধ্ব-১৮ দলে। ঐ দলের হয়ে ৬ ম্যাচে ২১ উইকেট ও ১৬৯ রান ঝুলিতে রেখে অনূর্ধ্ব-১৯ দলে পোক্ত করা হয় সম্মানের জায়গাটি।
নাঈমের বাবা মাহবুবুল আলম ছিলেন একজন ফুটবলার। তবে ক্রিকেটের প্রতিও ছিল অনুরাগ, আর তাই ছেলের বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই সুযোগ করে দিয়েছিলেন ক্রিকেট মাঠে বিচরণের। 