-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ব্যাট করতে নেমে রবিবার (১০ ডিসেম্বর) মাত্র ১৯৫ রান সংগ্রহ করে সফরকারীরা। স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে রভম্যান পাওয়েলের দল গুটিয়ে যায় দলীয় রান দুইশ পেরোনোর আগেই। এই অল্প রানে ভর করে জয়ের ছন্দ খুঁজে পায়নি দলটি। দলের এমন ব্যাটিং দৈন্যতার কারণ হিসেবে দলটি দায় দিচ্ছে উইকেট বুঝতে না পারাকেই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে আসা বোলিং অলরাউন্ডার রস্টন চেজ বলেন, ‘আমরা উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারিনি। এটা কিছুটা মন্থর উইকেট ছিল।’
ক্যারিবীয়রা নিজেদের দেশে গতিময় উইকেটে খেলে অভ্যস্ত, যেখানে বলের গতি তো বটেই, বেশি থাকে ‘রানের গতি’-ও! আর এই কারণে হয়ত, রবিবার বড় শট খেলতেও বেগ পেতে হয়েছে দলটিকে। ব্যাটসম্যানরা উইকেটের আচরণ সম্পর্কে ধারণা লাভ করতে দেরি হওয়ার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে, এমনটাই মনে করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
চেজ বলেন, ‘শটস খেলাটা আমাদের জন্য কঠিন ছিল। পিচ আটকে ধরছিলো। আমার ধারণা, আমাদের ব্যাটসম্যানরা সেটা বুঝতে সময় নিয়েছে। যার খেসারত আমাদের ম্যাচ শেষে দিতে হয়েছে।’
এছাড়াও এই অলরাউন্ডারের কাঠগড়ায় দাঁড়াচ্ছে মাঝের ওভারগুলোতে রান তুলতে না পারার বিষয়টিও। চেজের মতে, এমন পারফরম্যান্স থেকে বের হয়ে আসতে না পারলে আগামী ম্যাচগুলোতেও ধরা দেবে না সাফল্য।
তার ভাষ্য, ‘আমার ধারণা আমাদের ব্যাটসম্যানরা পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। তাছাড়া মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যাশিত সংখ্যক বাউন্ডারিও উপহার দিতে পারেনি। সামনের ম্যাচে মাঝের ওভারগুলোতে আমাদের আরো ইতিবাচক মনোভাব দেখাতে হবে এবং রান বের করে আনতে হবে।’