-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ শেষে অবশ্য কোনো অজুহাত দাঁড় করাতে চায়নি বাংলাদেশ। ব্যর্থতা মেনে নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অকপটে স্বীকার করেছেন, উইকেট ব্যাটিং বান্ধবই ছিল। তারপরও কেন বাংলাদেশের ব্যাটসম্যানদের হঠাৎ এমন ছন্দপতন, ২৭ জানুয়ারির ফাইনালের আগে তা দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচের উইকেট যে ব্যাটিং উইকেট ছিল না, এমনটি বোলার সুযোগ নেই মোটেও।
তবে উল্টো সুর লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকার কণ্ঠে। তার দাবি, উইকেট ছিল বোলারদের জন্য সহায়ক। বাংলাদেশের ব্যর্থতা ঢাকতেই হয়ত এমন 'সমীহ' শ্রীলঙ্কার ক্রিকেটারের। সাংবাদিকদের সাথে আলাপকালে গুনাথিলাকা উইকেটকে রীতিমতো আখ্যা দিলেন 'কঠিন' হিসেবে!
গুনাথিলাকা বলেন, ‘উইকেট আসলেই ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না, উইকেট খুব একটা বদলায়নি। তবে এটা খুবই ধীর একটি উইকেট ছিল।'
তার মতে, ব্যাট করার জন্য এদিন ছিল কঠিন এক উইকেটে খেলা। সংবাদ সম্মেলনে গুনাথিলাকা বলেন, 'ব্যাট করার জন্য কঠিন উইকেট। আমি আর উপুল মৌলিক বিষয়গুলো মনে রেখেছিলাম।’
তবে গুনাথিলাকার দাবিও একদম উপেক্ষা করার সুযোগ নেই। বল হাতে শ্রীলঙ্কা এদিন যে সাফল্য দেখিয়েছে, তা অন্তত দেখা যায়নি সাম্প্রতিক সময়ে। ফর্মে থাকা স্বাগতিক দলকে ৮২ রানে গুঁড়িয়ে দেওয়া তো চাট্টিখানি কথা নয়! বোলিংয়ে ক্ষুরধার এনে দেয়া সুরাঙ্গা লাকমলের স্তুতি গাইলেন তাই দলের ভারপ্রাপ্ত অধিনায়ক দীনেশ চান্দিমাল। তিনি বলেন, ‘ম্যাচ খেলতে নামার আগে আমাদের গেম প্ল্যান ছিল। কৃতিত্ব দলের খেলোয়াড়দের প্রতি। বোলিংয়ে আমাদের এনার্জি ছিল। বিশেষ করে সুরঙ্গা অসাধারণ বল করেছে। উপুল ও দানুশকা দারুণভাবে ম্যাচটি শেষ করে এসেছে। কৃতিত্ব তাদের প্রতিও।’