-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্রাজিল সমর্থক তাসকিনের এই হাসি অব্যাহতই থাকছে! ছবি: ফেসবুক[/caption]
পেশাদার ক্রিকেটার তাসকিনের এই হাসি চওড়া হওয়ার কারণ অবশ্য ক্রিকেট নয়, ফুটবল! চলছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০১৮। সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় রাশিয়ার সামারায় শেষ ষোলোর খেলায় ব্রাজিলের মুখোমুখি হয় মেক্সিকো।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পায় ব্রাজিল। এতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। আর বাংলাদেশের অন্যতম আলোচিত পেসার তাসকিন যে এই ব্রাজিল দলের ফুটবল খেলার পাঁড় সমর্থক!
শক্তিশালী দল মেক্সিকোকে ব্রাজিল এদিন হারায় ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ব্রাজিল। যদিও প্রথমার্ধে অনেকগুলো গোল হাতছাড়া হয়েছে; কখনও স্ট্রাইকারদের ফিনিশিংয়ের অভাবে আবার কখনও মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার কৃতিত্বে।
প্রথমার্ধে গোল করতে পারেনি মেক্সিকোও। ফলে গোলশূন্যভাবে শেষ হয় অর্ধেক অংশের খেলা।
তবে গোলখরা কেটে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ম্যাচের ৫১ মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্রাজিল সমর্থকদের আনন্দে ভাসান নেইমার। গোলশোধে মেক্সিকো সমতা ফেরানোর অনেক চেষ্টা করেও সফল হয়নি। উল্টো ম্যাচের শেষদিকে খেয়ে বসে আরেকটি গোল। ৮৮ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো। এতে ২-০ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।
এর আগে ‘ই’ গ্রুপের খেলায় সুইজারল্যান্ডের সাথে ড্র এবং কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি ও এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারালেও সুইডেনের কাছে গ্রুপ ‘এফ’ এ নিজেদের শেষ ম্যাচে হেরে যায় মেক্সিকো। যদিও এতে বাধা পড়েনি নকআউট পর্বের খেলায় অংশগ্রহণে।