-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার গ্রুপ ‘এফ’ এর ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। সেই চমকের শিকার হয়ে জার্মানি ব্যর্থ হয়েছে পরের রাউন্ডে উঠতেও। অথচ জোয়াকিম লোর শিষ্যরা বিশ্বকাপের সর্বশেষ আসরে স্বাগতিক ব্রাজিলকে উড়িয়ে ও আর্জেন্টিনাকে রুখে দিয়ে জিতেছিল শিরোপা।
অপর ম্যাচের স্কোর বিবেচনা করে শেষ ষোলোতে যেতে হলে এই ম্যাচে জিততেই হতো জার্মানিকে। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন জার্মান ফুটবলাররা।
প্রথমার্ধে কোনো দলই স্কোর করতে না পারলে গোলশূন্যভাবে শুরু হয় দ্বিতীয়ার্ধ। দ্বিতীয় অর্ধেকের নির্ধারিত অংশেও হয়নি কোনো গোল। একটি গোলের জন্য মরিয়া জার্মানি তখন উল্টো খেয়ে বসে গোল। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ এক শটে বল জালে জড়ান দক্ষিণ কোরিয়ার কিম ইয়ং গুয়োন। গোল পরিশোধে ব্যস্ত জার্মানির রক্ষণভাগ ছেড়ে ডিফেন্ডাররা তো বটেই, দক্ষিণ কোরিয়ার অর্ধে পাড়ি জমান গোলরক্ষক মেনুয়্যেল নয়্যারও। এই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হেউং মিন, অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে। শেষদিকে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি জার্মানি।