-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উড়ছেন মেসি... শেষ ষোলোতে দলকে নিয়ে যাওয়ার পর উড়তেই পারেন তিনি![/caption]
মঙ্গলবার (বাংলাদেশ সময়ানুযায়ী বুধবার) রাতে কঠিন এক লড়াইয়ে লিওনেল মেসির দল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল আফ্রিকান পরাশক্তি নাইজেরিয়ার। পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে যে সমীকরণ অনুসরণ করতে হতো আর্জেন্টিনাকে, এক কথায় সেটিকে ’জটিল’ হিসেবে আখ্যা দেওয়া যায়।
তবে দুইবারের বিশ্ব-চ্যাম্পিয়নরা সেই জটিল হিসেবনিকেশই করেছে সঠিকভাবে, আর তাতে মূল অবদান লিওনেল মেসি ও মার্কোস রোহোর।
এই ম্যাচ ড্র হলে গ্রুপ ‘ডি’ থেকে ক্রোয়েশিয়ার পাশাপাশি শেষ ষোলোতে নাম লেখাত নাইজেরিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তো নেই-ই, রানার্সআপ হতে আর্জেন্টিনার প্রয়োজন ছিল জয়, সেই সাথে গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার অপরাজিত থাকা। টানটান উত্তেজনাপূর্ণ দুই ম্যাচে সমীকরণটা মিলেছে ঠিক আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা অনুসারেই।
ম্যাচের শুরু থেকেই নাইজেরিয়াকে চাপে রেখে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আর্জেন্টিনা। ১৪ মিনিটে আসরে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তার দারুণ শট নাইজেরিয়ার জাল স্পর্শ করলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই।
মেসির গোলটি দেখুন এখানে-
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টির সুযোগ পেয়ে হাতছাড়া করেনি নাইজেরিয়া। ভিক্টর মোসেসের শট জাল ছুঁলেই শেষ ষোলোতে ওঠার আনন্দ যেন ঘিরে ধরে দলটির খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের। ড্র করলেই তো পরের রাউন্ডের আফ্রিকান ঈগলরা! এরপর একটি গোলের জন্য প্রাণপণে লড়ে যেতে থাকেন আর্জেন্টাইন ফুটবলাররা। তবে নাইজেরিয়ার দৃঢ় রক্ষণ ভেদ করে গোল দেওয়া হয়ে পড়ে দুরূহ।
তবে আর্জেন্টিনার দুঃস্বপ্নের সম্ভাবনা দূর হয় ম্যাচের ৮৬ মিনিটে মার্কোস রোহোর পা ছুঁয়ে বল নাইজেরিয়ার জালে জড়ালে। এই গোলের সুবাদে শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া আইসল্যান্ডকে হারায় ২-১ ব্যবধানে। ফলে ক্রোয়েশিয়া হয় গ্রুপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা হয় রানার্সআপ।
উল্লেখ্য, শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।