-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আহমেদ শেহজাদ। ছবি: এএফপি[/caption]
পিসিবির অ্যান্টি ডোপিং নিয়ম ভঙ্গ করা শেহজাদকে সম্প্রতি এই শাস্তি দেয় দেশটির ক্রিকেট বোর্ড। ডোপ টেস্টে পজিটিভ ক্রিকেটার হিসেবে শেহজাদের নাম প্রকাশ পেলে ধারণা করা হয়েছিল, বড় আকারের শাস্তির সম্মুখীন হতে চলেছেন তিনি। কিন্তু বোর্ডের বদান্যতায় তিনি ছাড় পাচ্ছেন মাত্র চার মাসেই।
এর আগে গত ২০ মে পিসিবি থেকে দেওয়া হয় একটি বিশেষ বার্তা। সেই বার্তায় ছিল একজন তারকা ক্রিকেটারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর। ‘একজন ক্রিকেটারের নিষিদ্ধ দ্রব্য গ্রহণের ফলাফল পজেটিভ এসেছে’- এমন বিবৃতি প্রকাশ করে পিসিবি রীতিমত হইচই ফেলে দিয়েছিল। কে সেই ক্রিকেটার- সেটি জানতে উদগ্রীব হয়ে ছিলেন সবাই। তবে গুঞ্জন ছিল- সেই ক্রিকেটার পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। অবশেষে ১০ জুলাই জানা যায়- সেই গুঞ্জনই সত্যি।
নিষেধাজ্ঞার সময়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া উভয় ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত থাকবেন শেহজাদ। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ১০ নভেম্বর।
পিসিবির নতুন চেয়ারম্যান এহসান মনি বলেন, ‘ক্রিকেটে ডোপিংয়ের ব্যাপারে পিসিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। আশা করি ভবিষ্যতে ক্রিকেটাররা সচেতন থাকবেন।’
চলতি বছরের ১৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপ। ঐ টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন শেহজাদ। ৭৪.৪০ এর মতো আকাশচুম্বী ব্যাটিং গড় নিয়ে করেছেন ৩৭২ রান। হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। হাঁকিয়েছেন তিন অর্ধশতক এবং এক শতক। পাকিস্তান কাপের সময় ডোপ টেস্ট করা হয় শেহজাদের।
সংবাদমাধ্যমের চাপে পিসিবি দোষী ক্রিকেটারের নাম প্রকাশ করলে নিশ্চিত হয় শেহজাদের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর। বোর্ড থেকে অভিযোগ গঠনের পর আন্তর্জাতিক ক্রিকেটসহ আইসিসির স্বীকৃত কোনো আসরে ক্রিকেট খেলতে পারেননি শেহজাদ।আর এবার তো আনুষ্ঠানিকভাবেই পেলেন শাস্তি।