-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা ৮০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৫৫৫ রান করে স্বাগতিকরা। ৪৭৬ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অলআউট হয় ২১২ রান করে।
দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার গড়েন ২৭৮ রানের জুটি। শান মাসুদ করেন ১৩৫ রান। আরেক ওপেনার আবিদ আলী ২৮১ বলে ১৭৪ রান করে এলবিডব্লিউ হন। শতক তুলে নেন আজহার আলী আর বাবর আজমও। এ দুজন গড়েন ১৪৮ রানের জুটি। ১১৮ রান করে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক আজহার। এরপর শতক স্পর্শ করেন বাবর। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পর বাবর আজম উঠে এসেছেন ছয় নাম্বারে। এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান। অধিনায়ক আজহার তিন ধাপ এগিয়ে ৬১০ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে আছেন। ৫৫৩ পয়েন্ট নিয়ে শান মাসুদ আছেন ৪০ নম্বরে। তিনি এগিয়েছেন ১২ ধাপ।
মাত্র ২ টেস্ট খেলে ৪৭৩ পয়েট অর্জন করে আবিদ আলী ১৬ ধাপ এগিয়ে আছেন ৬২ নম্বরে। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুই টেস্ট খেলে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করাদের তালিকায় দুইয়ে আবিদ। ৪৯৯ পয়েন্ট ছিল উমর আকমলের। অস্ট্রেলিয়ার প্রয়াত ওপেনার ফিল হিউজেসের প্রথম দুই টেস্ট শেষে পয়েন্ট ছিল ৫০৬ যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এছাড়া আসাদ শফিক দুই ধাপ এগিয়ে ২০ নম্বরে এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েলা দুই ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন।
বোলিংয়ে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৭৪১ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়েছেন। তিনি আছেন ১৫ নম্বরে। ৪৯৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার লাহিরু কুমারা আছেন ৩২ নম্বরে। তার উন্নতি হয়েছে ৪ ধাপ। ৪৩২ পয়েন্টের অধিকারী পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৮ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে এসেছেন। তরুণ পেসার নাসীম শাহ দিয়েছেন বড় লাফ। ৩১ ধাপ এগিয়ে একশ' জনের মধ্যে ঢুকেছেন নাসীম। ২০৮ পয়েন্ট নিয়ে আছেন ৭৯ নম্বরে।