-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলেছে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপ। ঐ টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন আহমেদ শেহজাদ। ৭৪.৪০ এর মতো আকাশচুম্বী ব্যাটিং গড় নিয়ে করেছেন ৩৭২ রান। হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। হাঁকিয়েছেন তিন অর্ধশতক এবং এক শতক।
পাকিস্তান কাপের সময় ডোপ টেস্ট করা হয় শেহজাদের। মনে করা হচ্ছে সেই পরীক্ষার ফলাফল শেহজাদের জন্য নেতিবাচক এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইটারে জানিয়েছে একজন ক্রিকেটার ডোপ টেস্টে ধরা পড়েছেন। তবে সেই ক্রিকেটারের নাম জানায়নি তারা।
টুইটারে লেখা হয়, "একজন ক্রিকেটারের নিষিদ্ধ দ্রব্য গ্রহণের ফলাফল পজেটিভ এসেছে। কিন্তু আইসিসির নীতিমালার কারণে পিসিবি তার নাম জানাতে পারছে না বা তার বিরুদ্ধে অভিযোগপত্র দিতে পারছে যতক্ষণ না পর্যন্ত কেমিক্যাল রিপোর্টটি সরকারের অ্যান্টি-ডোপ এজেন্সি থেকে নিশ্চিত করা হচ্ছে। আমরা এক বা দুই দিনের মধ্যেই একটা উত্তর পেয়ে যাব।"