-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তিন দলের জন্যই এটি নতুন বছরের প্রথম ক্রিকেট লড়াই। গুরুত্বপূর্ণ এই সিরিজটি আবার তিন দলের জন্যই র্যাংকিংয়ের পয়েন্ট বাড়ানোর মোক্ষম সুযোগ।
একনজরে দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজ শেষে কেমন হতে পারে দলগুলোর রেটিং পয়েন্ট।
বাংলাদেশ সিরিজ শুরু করবে র্যাংকিংয়ের সপ্তম দল হিসেবে। মাশরাফি বিন মুর্তজার দলের রেটিং পয়েন্ট বর্তমানে ৯২। ৮৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরের স্থান অর্থাৎ অষ্টম দল হিসেবে অংশ নেবে শ্রীলঙ্কা। যখন ৫২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে দশম স্থানে।
এই সিরিজে বাংলাদেশ সর্বোচ্চ ৯৫ পয়েন্ট নিয়ে লড়াই শেষ করার সুযোগ পাচ্ছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এই রেটিং পয়েন্টের সংখ্যা হতে পারে ৮৭ এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে ৬১। এই রেটিং বৃদ্ধিতে অবশ্য কোনো দলেরই নেই র্যাংকিং টেবিলের স্থান পরিবর্তনের খুব একটা সুযোগ, যদি না বাংলাদেশ বাজে খেলে আর শ্রীলঙ্কা পায় সাফল্য। কেননা সিরিজে অপ্রত্যাশিত ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে চলে আসতে পারে ৮৪-তে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এটি হতে পারে ৮১ এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে ৫১। যদি শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ জিতে এবং বাংলাদেশ সবগুলো ম্যাচ হারে, তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট চলে যাবে শ্রীলঙ্কার বৃদ্ধি পাওয়া রেটিং পয়েন্টের নিচে। সেক্ষেত্রে লঙ্কানদের কাছে টেবিলের সপ্তম স্থান হারাতে হবে সাকিব-তামিমদের।
তবে সেই সম্ভাবনা ক্ষীণ বলাই চলে। গত এক-দেড় বছর ধরে ক্রিকেটীয় দিক থেকে বাজে সময় কাটাচ্ছে শ্রীলঙ্কা। বড়সড় কিছু পরিবর্তনে দলটি এবার আটঘাট বেঁধে নামলেও সাম্প্রতিক পরিসংখ্যান অন্তত একবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে কথা বলছে না। ত্রিদেশীয় সিরিজে লঙ্কানরা বাংলাদেশ তো বটেই, জিম্বাবুয়েকেই কীভাবে মোকাবেলা করে সেটি দেখতেই মুখিয়ে আছেন অনেকে।