-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিএসএর সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ডুমিনি ও তাহির দুজনই। তবে এবার আর তাদের সাথে চুক্তি নবায়নে আগ্রহ প্রকাশ করেনি বোর্ড।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে অবশ্য আর ওয়ানডে খেলা হয়নি ডুমিনির। সেটিও চোটের কারণে। বিশ্বকাপের আগে এই তারকা ক্রিকেটার ফিট হয়ে উঠায় দেশটির ক্রিকেটে বইছে স্বস্তির বাতাস। তবে ডুমিনির চুক্তি থেকে বাদ পড়া অপ্রত্যাশিত খবর হয়েই এসেছে। অন্যদিকে বিশ্বকাপের সময় ৪০ বছর পূর্ণ করবেন তাহির। যদিও তার ফর্ম এখনও চমক জাগানিয়া। এই লেগ স্পিনারকেও চুক্তির আওতায় রাখার প্রয়োজন বোধ করেনি সিএসএ।
তবে নতুন করে চুক্তির আওতায় এসেছে দুই ক্রিকেটার। এরা হলেন- রিজা হ্যান্ডরিক্স ও থিউনিস ডি ব্রুইন। গত বছর একদিনের ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই সুখবর পেয়েছেন হ্যান্ডরিক্স। অন্যদিকে টেস্টে ভালো করার সুবাদে চুক্তিতে থাকার মর্যাদা পেয়েছেন ডি ব্রুইন।
ফর্ম পক্ষে কথা না বললেও চুক্তিতে ধরে রাখা হয়েছে হাশিম আমলাকে।
চুক্তির আওতায় থাকা ১৬ সদস্যের পুরুষ ক্রিকেটার তালিকার পাশাপাশি পৃথকভাবে চুক্তিতে জায়গা পেয়েছেন ১৪ জন নারী ক্রিকেটারও।
চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের নাম ঘোষণার সময় সিএসএর প্রধান নির্বাহী থাবাং মোরে বলেন, ‘আমরা ১৬ জন পুরুষ এবং ১৪ জন নারী ক্রিকেটারকে চুক্তির আওতায় রাখছি। আমরা মনে করি, বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের স্কোয়াড সাজানোর ক্ষেত্রে এই সংখ্যা যথার্থ।’
একনজরে সিএসএর চুক্তির আওতায় থাকা পুরুষ ক্রিকেটারদের তালিকা-
হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, ডিন এলগার, রিজা হ্যান্ডরিক্স, কেশব মহারাজ, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যান্ডিলে ফেলুকায়ো, ভ্যারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও ডেল স্টেইন।