-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কলম্বোয় টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অভিষ্কা ফার্নান্দো ও কুশল পেরেরা ঝড়ো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। ১.৫ ওভারে ১৮ রান তুলতেই সাজঘরে ফেরেন ৮ বলে ১২ রান করা অভিষ্কা। পরবর্তী দুই ওভারে আরও দুইটি উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও বিওর্ন ফরটান। ২৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
কামিন্দু মেন্ডিস ও কুশল চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়েন। ১৬ বলে ১০ রান করা কামিন্দুকে শিকার করে এই জুটি ভাঙেন এইডেন মারক্রাম। তারপর থেকে আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।
৯ এ ব্যাটিং করতে নামা চামিকা করুণারত্নের কল্যাণে ১০০ পার করে শ্রীলঙ্কা। ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। চামিকার ব্যাট থেকে আসে ২টি ছক্কা। ২৬ বলে ১৮ রান করেন দাসুন শানাকা। ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা ও ফরটান দুইটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মারক্রাম, কেশব মহারাজ ও ভিয়ান মুল্ডার।
[caption id="attachment_171087" align="alignnone" width="772"]
রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক[/caption]
সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নামে উড়ন্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ১০ ওভারেই দুই ওপেনার কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস তুলে ফেলেন ৮১ রান। ৩৯ বলে অর্ধশতক পূর্ণ করেন ডি কক। ৩৮ বলে অর্ধশতক হাঁকান রিজা। তাদের দুইজনের ব্যাটে ১০ উইকেটের জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।
ডি কক ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চারে। রিজা অপরাজিত থাকেন ৪২ বলে ৫৬ রানে। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ১টি ছক্কা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই হেরে ধবলধোলাই হলো শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১২০/৮ (২০ ওভার)
চামিকা ২১*, শানাকা ১৮;
ফরটান ২/২১, রাবাদা ২/২৩।
দক্ষিণ আফ্রিকা ১২১/০ (১৪.৪ ওভার)
ডি কক ৫৯*, রিজা ৫৬*।
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।