-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গ্লাভস হাতে প্রথম বাংলাদেশি ও ১১তম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালের রেকর্ড গড়ার পর ব্যাট হাতে দশ হাজারি ক্লাবে নাম লিখিয়ে একই দিনে দুই মাইলফলকের দেখা পান ৩১ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ব্যাট হাতে কাঙ্ক্ষিত অর্জনের দেখা পেতে দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রানের প্রয়োজন ছিল মুশফিকের। ইনিংসের ৩৬তম ওভারে মাভুতার করা প্রথম বলে ফাইন লেগে ঢেলে দিয়ে দ্রুতগতিতে এক রান পূর্ণ করে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারি ক্লাবে নাম লেখান ডান হাতি এ ব্যাটসম্যান।
অনন্য এ অর্জনের জন্য ৩৩০ ম্যাচ ও ৩৬২ ইনিংসে ব্যাট করতে হয়েছে মুশফিককে। যার মধ্যে ৬২ টেস্ট থেকে ৩,৬৯৯, ১৯৪ ওয়ানডে থেকে ১৭০* ও ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ১,১৩১ রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিক। তিন সংস্করণ মিলিয়ে মোট ১১ শতক ও ৫৩ অর্ধশতকে নিজের নামের পাশে এ রান যুক্ত করেছেন তিনি।
তার আগে একই এলিট ক্লাবে প্রবেশ করা বাকি দুই সতীর্থ তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান রানসংখ্যা ১১,৮৮৪। ৩০৭ ম্যাচ ও ৩৫৭ ইনিংস থেকে এ রান সংগ্রহ দেশসেরা ওপেনারের। বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ২০ শতকের পাশাপাশি ৭৩ অর্ধশতকে সংগ্রহ করেছেন এ রান।
আর ৩১৪ ম্যাচ ও ৩৫০ ইনিংস থেকে ১০,৫৪২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে এ রান সংগ্রহের পথে ১২ শতক ও ৬৯টি অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি।
তামিম ও সাকিবের পরের অর্থাৎ তৃতীয় অবস্থানেই রয়েছেন মুশফিক।