-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দীপক চাহার[/caption]
কলম্বোতে টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। স্বাগতিকদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। টানা দুই বলে মিনোদ ভানুকা ও ভানুকা রাজাপাকসাকে সাজঘরের পথ দেখান যুযবেন্দ্র চাহাল। মিনোদ ও অভিষ্কা ফার্নান্দোর উদ্বোধনী জুটিতে এসেছিল ৭৭ রান। তারপর রানের গতি কিছুটা কমলেও ৪৭ রানের জুটি গড়েন অভিষ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। ১০ রানের ব্যবধানে তারা দুইজনই ফিরলে চাপে পড়ে শ্রীলঙ্কা।
৭১ বলে ৫০ রান করে বিদায় নেন অভিষ্কা। ১৯৪ রানের ভেতর ৫টি উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। চামিকা করুণারত্নেকে সাথে নিয়ে ৫০ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন চরিথ আসালঙ্কা। ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে আসালঙ্কা থামেন ৬৮ বলে ৬৫ রানে। ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন চামিকা।
নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭৫ রান। চাহাল ও ভুবনেশ্বর ৪টি করে উইকেট নেন। দীপক চাহার পান ২টি উইকেট।
ভারতের পক্ষে আজও উড়ন্ত শুরুর ইঙ্গিত দিয়েছিলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। তবে লাগাম টেনে ধরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩ ওভারে ২৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। হাসারাঙ্গার বলে বোল্ড হন পৃথ্বী। ১ রান করেই কাসুন রাজিথার বলে বোল্ড হন ইশান কিষাণ। ডিআরএস ব্যবহার করে ধাওয়ানকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান হাসারাঙ্গা। ৬৫ রানে ৩ উইকেট হারায় ভারত।
চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব ও মনিশ পান্ডে। দাসুন শানাকার এক ওভারেই আউট হন মনিশ ও হার্দিক পান্ডিয়া। মনিশ রান আউট হওয়ার পর ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন হার্দিক। মনিশ করেন ৩১ বলে ৩৭ রান। ১১৬ রানে ৫টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
তবে ষষ্ঠ উইকেটে ৫৪ বলে ৪৪ রানের জুটি গড়ে ভারতের হাতেই ম্যাচ রেখেছিলেন সূর্য ও ক্রুনাল পান্ডিয়া। ভয়ঙ্কর হতে থাকা এই জুটি ভাঙেন লাকশান সান্দাকান। সূর্যকে করেন এলবিডব্লিউ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে সূর্য মাঠ ছাড়েন ৪৪ বলে ৫৩ রান করে। ১৬০ রানে ষষ্ঠ উইকেট হারায় সফরকারীরা।
জয় থেকে ৯৩ রান দূরে থাকতে ক্রুনালকে হারায় ভারত। হাসারাঙ্গার দুর্দান্ত বলে ক্রুনাল বোল্ড হলেও ম্যাচ হাতে পায়নি শ্রীলঙ্কা। চাপের মুখে দুর্দান্ত অর্ধশতক হাঁকান দীপক। তার ব্যাটে চড়েই ম্যাচে ফিরে আসে ভারত।
অষ্টম উইকেটে ভুবনেশ্বরের সাথে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে ভিড়িয়ে দেন দীপক। দীপক অপরাজিত থাকেন ৮২ বলে ৬৯ রানে। তার ম্যাচজয়ী ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। ২৮ বলে ১৯ রান করে সমর্থন দেন ভুবনেশ্বর।
৩ উইকেটের এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২৭৫/৯ (৫০ ওভার)
আসালঙ্কা ৬৫, অভিষ্কা ৫০, চামিকা ৪৪*, মিনোদ ৩৬;
চাহাল ৩/৫০, ভুবনেশ্বর ৩/৫৪, দীপক ২/৫৩।
ভারত ২৭৭/৭ (৪৯.১ ওভার)
দীপক ৬৯*, সূর্য ৫৩, মনিশ ৩৭, ধাওয়ান ২৯;
হাসারাঙ্গা ৩/৩৭।
ভারত ৩ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




