-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ধনঞ্জয়া ডি সিলভা। ছবি: এএফপি[/caption]
গত ২৩ মে এমন আকস্মিক ঘটনার পর দলের সঙ্গে তখন আর সফরে যাওয়া হয়নি ধনঞ্জয়ার। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে মাউন্ট লাভিনিয়া অঞ্চলে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা। সাথে সাথে তাকে কালুবলয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আহত হন আরও দুই ব্যক্তি।
ঐ ঘটনার পর সফর থেকে, তথা ক্রিকেট থেকেই দূরে ছিলেন ধনঞ্জয়া। দল অবশ্য ঠিকই গিয়েছে সফরে, এমনকি খেলেছে একটি প্রস্তুতি ম্যাচও। পেশাদারিত্বের টানে এবার উইন্ডিজে পাড়ি জমাতে হল ধনঞ্জয়াকেও। সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বারো দিন পর দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
লঙ্কান বোর্ডের কর্তারা ভেবেছিলেন, এই সিরিজে ধনঞ্জয়াকে আর দলে পাবেন না তারা। তবে পেশাদারিত্বের টানে ধনঞ্জয়া যথারীতি দলের পাশে থাকছেন। অবশ্য দলের সাথে যোগ দিলেও ধনঞ্জয়া খেলতে পারবেন না তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে, যা শুরু হবে ৬ জুন থেকে। ১৪ জুন সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।
উল্লেখ্য, রঞ্জন ডি সিলভা নিজ গ্রামের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। লাভিনিয়া সিটির নির্বাচিত কাউন্সিলর হিসেবে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় সন্ত্রাসীর গুলিতে পাড়ি জমাতে হয় ওপারে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই খুন হয়েছেন তিনি। শ্রীলঙ্কান প্রশাসন বেশ গুরুত্ব সহকারে হত্যা মামলাটি পরিচালনা করছে।