-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চট্টগ্রামে দারুণ স্পিন ধরেছে। দ্বিতীয় দিনে পতন হওয়া ১৭টি উইকেটের সবগুলাই পেয়েছেন স্পিনাররা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হবার পর উইন্ডিজ ৬৪ ওভারে ২৪৬ রানে গুটিয়ে গেছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা হারিয়েছে ৫ উইকেট।
এক পেসার নিয়ে খেলা বাংলাদেশের সেরা বোলার ছিলেন অভিষিক্ত নাঈম হাসান। প্রথম ইনিংসে ১৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট। ঘরের মাঠে অভিষেকে এমন পারফরম্যান্সে খুব বেশি উচ্ছ্বাস নেই নাঈমের। সংবাদ সম্মেলনে অল্প কথাতেই দিয়েছেন সব উত্তর, "ঘরের মাঠ আর বাইরে মাঠ আলাদা কিছু না। সব মাঠ একই!"
এদিকে ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্ট অভিষেকেই নিয়েছেন পাঁচ উইকেট। এটি জানতেন না নাঈম। এই প্রসঙ্গে তিনি বলেন, "এটা প্রথমে শুনি নি, আসার সময় শুনেছি। "
আর আলাদা কোনও টার্গেট সেট করে মাঠে নামেননি নাঈম, "আমি আমার নর্মাল খেলাটাই খেলেছি। ৫ উইকেট নিতে হবে কিংবা ১০ উইকেট নিতে হবে, এমন কোনও টার্গেট ছিল না। আমি চেষ্টা করেছি। "
অভিষেকে সাফল্যের জন্য দলের খেলোয়াড়দের পাশাপাশি অধিনায়ক সাকিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন ১৭ বছর বয়সী এই অফ-স্পিনার। তিনি বলেন, "সাকিব ভাইয়ের সাথে খেলতে অনেক ভালো লেগেছে। অনেক সাহায্য করেছেন। উনি অধিনায়ক, যেটা বলেছেন, সেভাবে করার চেষ্টা করেছি। "
এদিকে দ্বিতীয় দিনশেষে টাইগারদের লিড ১৩৩ রান। হাতে আছে ৫ উইকেট। লিড কতো হলে বাংলাদেশের জন্য সুবিধা হবে? এমন প্রশ্নে তরুণ নাঈম বলেন, "আমাদের পুঁজি যতোটুকু আসবে, ততোটুকু নিয়েই ফাইট করবো। ইন শা আল্লাহ জিতবো। আমরা যদি ভালো জায়গায় বোলিং করি, দেড়শো রানও টাফ হয়ে যাবে। "