-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে অস্ট্রেলিয়ার পদচ্যুত অধিনায়কের দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে ফক্সটেল। স্মিথের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। বল টেম্পারিং কাণ্ডের বিষয়টি স্বীকার করে নেওয়ায় স্মিথের সত্যবাদিতা পছন্দ হয়েছে তাদের।
তোলপাড়ের জন্ম দেওয়া বল টেম্পারিং কাণ্ডে কষ্ট পেয়েছিলেন অস্ট্রেলিয়ানরা। তবে তাদের ছুঁয়ে গেছে স্মিথের দোষ স্বীকার করে অনুতপ্ত হওয়ার বিষয়টি। এ প্রসঙ্গে ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী প্যাট্রিক ডেলানি বলেন, 'যখন বল টেম্পারিং হলো, যেকোনো অস্ট্রেলিয়ানের মত আমিও কষ্ট পেয়েছিলাম। আমাদের সবারই হৃদয়ের একটা অংশ ভেঙে গেছে। কিন্তু স্টিভ আসলেই অনুতপ্ত ছিল এবং শাস্তি মাথা পেতে নিয়ে সেই পাপমোচন করেছে।'
স্মিথ দোষ স্বীকার করে নেওয়ায় পাচ্ছেন ফক্সটেলের সহমর্মিতা। প্যাট্রিক ডেলানি আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় আমরা মানুষের ভুল মেনে নেই এবং তাদের দ্বিতীয় সুযোগ দেই। এটা হওয়ার পর আমরা একসাথে হয়েছিলাম।'
স্মিথকে অনেকদিন ধরে চেনেন বিধায় স্মিথের আচরণ সম্পর্কেও রয়েছে তার ইতিবাচক ধারণা, 'আমরা স্মিথকে অনেক দিন থেকে চিনি। সে অনেক বছর ধরে আমাদের সুনজরে। তাই আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'
ফক্সটেলের সঙ্গে যাত্রা শুরুর ক্ষেত্রে স্মিথের ভূমিকা হবে ধারাভাষ্যকারের। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি অঙ্কের অর্থের মূল্যে টিভি স্বত্বের চুক্তি করেছে ফক্সটেল। সেই ফক্সটেলের সঙ্গেই স্মিথ কাজ করবেন ধারাভাষ্যকার হিসেবে। এক বছর পর ক্রিকেটে আবার ফিরলেও একটা সময় তো চিরতরে বিদায় জানাতে হবে খেলোয়াড়ি জীবনকে, স্মিথ না হয় তার আগে একটু অনুশীলনই করলেন 'ধারাভাষ্যকার'-এর!