-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জুয়াড়িদের অনৈতিক প্রস্তাবে জড়িয়ে পড়ে অনেক ক্রিকেটারের জীবন থেকেই হারিয়ে যায় মূল্যবান সময়। আবার অনেকেই সেদিকে সাড়া না দিয়ে বের হয়ে আসেন। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি লিগ চলার সময় তেমনই অনৈতিক প্রস্তাবের অভিযোগ এনেছেন এক ক্রিকেটার। তার কথা সূত্র ধরে ইতোমধ্যে তদন্তও শুরু করেছেন ফেডেরাল ইনভেস্টিগেটিং এজেন্সি। তার আগেই পিসিবির দুর্নীতি দমন বিভাগ নিজেদের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে।
পিসিবির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল আসিফ মাহমুদ জানিয়েছেন, 'আমি খেলোয়াড়টির সাথে কথা বলেছি। পিসিবির দুর্নীতি দমন বিভাগ নিজেদের স্বাধীনমতো তদন্ত চালিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ব তথ্য পেয়েছে। সেগুলো ফেডেরাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দেওয়া হয়েছে। তারা পরবর্তী তদন্ত করবেন।'
এখনো তদন্ত চলমান থাকায় এর বেশি কোনো তথ্য দিতে রাজি হয়নি পিসিবি। খেলোয়াড়টির নামও প্রকাশ করা হয়নি। তবে এটুকু নিশ্চিত হওয়া গিয়েছে যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা কোনো ক্রিকেটার নন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করার সময় খেলোয়াড়টিকে ধন্যবাদ জানানো হয়েছে পিসিবির পক্ষ থেকে।
ফিক্সিং নিয়ে এখন আগেভাগেই সচেতন পিসিবি। এই টুর্নামেন্ট শুরু আগেই ক্রিকেটারদেরকে দুর্নীতি দমন সম্পর্কে লেকচারে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিল ক্রিকেট বোর্ডটি।
প্রসঙ্গত,বর্তমানে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একজন খেলোয়াড় অনৈতিক প্রস্তাব পাওয়ার অভিযোগ এনেছিলেন। তার নামও অবশ্য প্রকাশ করা হয়নি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 