-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সাংবাদিকদের সাথে আলাপকালে রিচার্ড হ্যালসল। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
শ্রীলঙ্কার বর্তমান কোচ হাথুরুসিংহের অকস্মাৎ পদত্যাগের কারণে নিজের ভূমিকা পাল্টেছে, সহকারী কোচ থেকে কদিনের জন্য বসেছেন প্রধান কোচের আসনে। তবে এ কারণে নিজের উপর কোনো চাপ বহন করছেন না হ্যালসল। বরং জানালেন, দলকে ঠিকমতো সার্ভ করাটাই মুখ্য তার কাছে।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে হ্যালসল বলেন, ‘একজন প্রশিক্ষক হিসেবে আমার দৃষ্টিভঙ্গি হলো, বাংলাদেশের ক্রিকেটারদের যতটা সম্ভব যথাযথ ও ভালোভাবে গড়ে তোলা। যাতে তারা মাঠে ভালো খেলে বাংলাদেশকে জয় উপহার দিতে পারে। কাজেই টাইটেল বা উপাধি যাই বলা হোক না কেন, তার রদবদলে কিছুই যায় আসে না।'
হ্যালসল বলেন, 'আমরা সবাই চাই বাংলাদেশকে একটি লড়াকু দল হিসেবে গড়ে তুলতে। যে দলটি দারুণ আকর্ষণীয় ও রোমাঞ্চকর ক্রিকেট খেলে ম্যাচ জিতবে। আমি সেই চেষ্টাই করি নিরন্তর। এটাই আমার কাজ।’
সহকারী কোচের ভূমিকা থেকে আপাতকালীন প্রধান বা অন্তর্বর্তীকালীন কোচের আসনে বসলেও হ্যালসলের কাছে এই পরিবর্তন খুব একটা চিন্তার বিষয় নয়। বরং দলকে আগের মতোই দেখছেন তিনি এখনও।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি আগে যা ছিলাম, এখনো তাই আছি। কোন পরিবর্তন চোখে পড়ছে না আমার। আমি সব সময় কোচিং সাইডটা দেখি। আগেও দেখতাম। এখনো তাই দেখছি। কাজেই আগে কোন পরিচয়ে ছিলাম আর এখন কি হয়েছি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’
আলাপকালে শিষ্যদের মনে করিয়ে দিলেন তাদের সামর্থ্যের কথাটিও, ‘আমি ক্রিকেটারদের মনে করিয়ে দিতে চাই- ভুলে যেও না, তোমরা আসলেই ভালো দল। ভালো খেলার সামর্থ্য আছে তোমাদের।’