-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিরিজ জিতল অস্ট্রেলিয়া[/caption]
ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কেন রিচার্ডসন শুরুতেই লঙ্কানদের চেপে ধরেন। ২৩ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। অজিদের পক্ষে তৃতীয় শিকারটি করেন অ্যাস্টন অ্যাগার। ওপেনার পাথুম নিসাঙ্কাকে গ্লেন ম্যাক্সওয়েল শিকার করলে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে হাবুডুবু খায় শ্রীলঙ্কা।
পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল ও দাসুন শানাকা। দ্বিতীয় স্পেলে ফিরেই এই জুটি ভাঙেন রিচার্ডসন। ২৯ বলে ২৫ রান করা চান্দিমালকে বোল্ড করেন তিনি। অধিনায়ক শানাকার দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা পায় ১২১ রান। শানাকা ৩৮ বলে ৩৯ রান করেন। চার ওভারে ২১ রান খরচ করে তিনটি উইকেট নেন রিচার্ডসন।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই বোল্ড হন বেন ম্যাকডারমট। ইনিংস উদ্বোধন করতে নামা অ্যাগারও বিদায় নেন দ্রুতই। তবে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল রানের চাকা সচল রাখেন। তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন তারা। ২৬ বলে ৩৯ রান করে আউট হন ম্যাক্সওয়েল। ফিঞ্চ বিদায় নেন ৩৬ বলে ৩৫ রানের ধীরগতির ইনিংস খেলে।
জশ ইংলিস ও মার্কাস স্টয়নিস অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ইংলিস ১৮ বলে ২১ রান ও স্টয়নিস ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। চার ওভারে ২৪ রান খরচ করে তিনটি উইকেট পান মহিশ থিকশানা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১২১/৬ (২০ ওভার)
শানাকা ৩৯*, চান্দিমাল ২৫, নিসাঙ্কা ১৬;
রিচার্ডসন ৩/২১।
অস্ট্রেলিয়া ১২৪/৪ (১৬.৫ ওভার)
ম্যাক্সওয়েল ৩৯, ফিঞ্চ ৩৫, ইংলিস ২১*, স্টয়নিস ১২*;
থিকশানা ৩/২৪।
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা কেন রিচার্ডসন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 