-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অবশ্য ফজলে রাব্বির ক্রিকেট আঙিনায় পোক্তভাবে শুরুটা হয়েছিল পেস বোলিং দিয়ে, স্পিন কিংবা ব্যাটিং কোনোটাই না! এমনটি জানিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি দৈনিক যুগান্তরের সাথে আলাপকালে ফজলে রাব্বি জানান, বরিশাল বিভাগের হয়ে নেটে পেসার হিসেবে বল করেতে গিয়েই শুরু হয় তার ক্রিকেট ক্যারিয়ার। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে, নেট বোলার দরকার হয়, আমি তখন বরিশালের হয়ে নেটে বোলিং করতে গিয়েছিলাম। সম্ভবত ২০০৩ সালে। নেটে ভালো বোলিং করার সুবাদে পরের বছর বরিশাল বিভাগের হয়ে খেলার সুযোগ পাই। সেই হিসেবে বললে নেট বোলার হিসেবে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়।’
এখন বাঁহাতি স্পিনার হলেও তখন বাম হাতেই গতির ঝড় তুলতেন তিনি। যদিও ক্লান্তির কারণে একসময় ছেড়ে দেন পেস বোলিং। তার ভাষ্য, ‘আমি ছিলাম বাঁহাতি পেস বোলার। নেটে বোলিং করার পর ওরা বলাবলি করছিল ভালো বোলিং হচ্ছে। যে কারণে তারা আমাকে দিয়ে লম্বা সময় ধরে বোলিং করিয়েছিল। কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। পরে বললাম যে, আর কখনো পেস বোলিং করব না।’
সেবার ছেড়ে দেওয়ার পর আর পেস বল করা হয়নি তার। ফজলে রাব্বি জানান, ‘সেই যে ছেড়ে দিয়েছি আর কখনো পেস বোলিং করিনি। নেটে ভালো বোলিং করার সুবাদে পরের বছর বরিশাল বিভাগের হয়ে খেলার সুযোগ পাই।’
দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে তার দুর্দান্ত ব্যাটিং। কোন পজিশনে ব্যাট করতে চান ফজলে রাব্বি? তার জবাব, ‘ওপেনিং থেকে ছয় নম্বর পজিশন পর্যন্ত ব্যাট করতে অভ্যস্ত। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাটিং করতে প্রস্তুত।’