-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ ফর্মে আছেন সাদমান[/caption]
সোমবার বিকেলে একটি ইমেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আনুষ্ঠানিকভাবে এখনও সাদমানের অন্তর্ভুক্তির বিষয়ে বিসিবির পক্ষ থেকে কিছু বলা না হলেও, জানা গেছে টাইগার টিম ম্যানেজমেন্ট এখনও সম্ভাব্য সেরা ওপেনিং কম্বিনেশনের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়, আর সেজন্যই ব্যাক-আপ অপশন হিসেবে সাদমানের অন্তর্ভুক্তি।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, 'আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বেশ কিছুদিন ধরেই তার উপর নজর রাখছিলাম, এবং আমাদের কাছে মনে হয়েছে এটাই উপযুক্ত সময় তাকে জাতীয় দলে পরিচয় করিয়ে দেয়ার।'
বাশার আরও জানান যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সাদমানের খেলা ৭৩ রানের ইনিংসটিও তার আকস্মিক দলে ডাক পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
'সে খুবই ভালো ব্যাট করেছে, এবং আমরা বিশ্বাস করি তার সাম্প্রতিক প্রথম শ্রেণীর ফর্ম তাকে অনেক আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করেছে,' বলেন বাশার।
২৩ বছর বয়সী সাদমান এর আগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-১৯ দল ও 'এ' দলের মাধ্যমে। ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। কিন্তু মূল স্কোয়াডে প্রবেশের সুযোগ ঘটল এবারই প্রথম।
সাম্প্রতিক দশম জাতীয় ক্রিকেট লিগে অসাধারণ ফর্মে ছিলেন বাঁহাতি এই ওপেনার। ঢাকা মেট্রোর হয়ে ১০ ইনিংসে ৬৪.৮০ গড়ে তিনি করেছিলেন মোট ৬৪৮ রান। সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস সহ মোট দুইটি শতক ও তিনটি অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি।
এখন পর্যন্ত ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা সাদমানের নামের পাশে আছে ৩,০২৩ রান। সাতটি শতক ছাড়াও ১৬টি অর্ধশতকের মালিক তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ নভেম্বর থেকে। ম্যাচটিকে সামনে রেখে এর আগে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সাদমানের অন্তর্ভুক্তিতে স্কোয়াডটি এখন পরিণত হলো ১৪ সদস্যের।
বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসন (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, 




