-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩৮ বছর বয়সী ঐ ক্রিকেটারের নাম দিলহারা লুকুহেতিগে। তার বিরুদ্ধে আসা ফিক্সিংয়ের অভিযোগের কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
তার বিরুদ্ধে মূল অভিযোগ- ফিক্সিংয়ের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসুকে যথাযথ তথ্যাদি সরবরাহ করেননি তিনি। এছাড়া আকসুর বিভিন্ন প্রশ্নের সদুত্তরও দিতে পারেননি তিনি।
লঙ্কান এই ক্রিকেটার অবশ্য ১৪ দিন সময় পাচ্ছেন আত্মপক্ষ সমর্থনের জন্য। নির্ধারিত সময়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে তাকে। সেক্ষেত্রে হয়ত আজীবনের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন তিনি।
২০১৮ সালে আরব আমিরাতে টি-টেন লিগে খেলার সময় দিলহারার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। ঐ অভিযোগের তদন্ত কাজে আকসুকে সহায়তা না করার নতুন অভিযোগ আসে তার বিরুদ্ধে, যার কারণে পেতে হয়েছে এই সাময়িক নিষেধাজ্ঞা।
দিলহারাকে নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে জানিয়ে এক বিজ্ঞপ্তিতে আইসিসি বলে, ‘দিলহারা লুকুহেতিগের ওপর সাময়িক নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও আইসিসি কোড পেন্ডিং ডিটারমিনেশনের জন্য লুকুহেতিগের প্রোভিশনালি সাসপেনশন চার্জ দেওয়া হয়েছে।’
১৯৮০ সালে শ্রীলঙ্কার কলম্বোয় জন্ম নেওয়া এই ক্রিকেটার ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৯টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ। এই অলরাউন্ডার অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে শ্রীলঙ্কা দলে নিয়মিত হতে পারেননি তিনি। জাতীয় দলে সুযোগ না পেলেও খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। ২০১৬ সালের পর অবশ্য নিজ দেশের ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি তার, তবে খেলোয়াড় সত্তাকে বিদায় জানিয়েই আগ্রহ ছিল বিভিন্ন বিদেশি লিগে।