-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফ্লাইট মিস করলেও আফ্রিদি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। ফাইল ছবি[/caption]
শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ বা এলপিএলের প্রথম আসর। এলপিএলে আফ্রিদি খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। দলটির অধিনায়কও তিনি। অথচ অধিনায়কই কি না খেলতে পারবেন না দুই ম্যাচ। নির্দিষ্ট ফ্লাইট হাতছাড়া হওয়ায় আফ্রিদি নির্ধারিত সময়ের মধ্যে শ্রীলঙ্কায় পা রাখতে পারেননি।
দলের সাথে যোগ দিতে আফ্রিদির এই বিলম্ব মূলত আইসোলেশন-কোয়ারেন্টিনের ধাক্কায়। আফ্রিদি অবশ্য তার দলকে আশ্বস্ত করেছেন। থতমত খাওয়ার মত একটা ইমোটিকন যুক্ত করে টুইট বার্তায় আফ্রিদি জানান, 'কলম্বোর ফ্লাইট মিস করেছি। তবে দুশ্চিন্তার কিছু নেই। এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের দায়িত্ব নিতে শীঘ্রই আমি পৌঁছে যাব। আমার সতীর্থদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি।'
গল গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লাসিথ মালিঙ্গার। তবে শ্রীলঙ্কান কিংবদন্তি আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। এরপর দলটি দায়িত্ব দেয় আফ্রিদিকে। দলটির সহ অধিনায়ক ভানুকা রাজাপক্ষে। আফ্রিদির অনুপস্থিতিতে শুরুর ম্যাচগুলোতে হয়ত তিনিই নেতৃত্ব দেবেন দলকে।