-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেই নাজুক অবস্থা কাটিয়ে ওঠার জন্য ঘরোয়া ক্রিকেটের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার তাগিদ দীর্ঘদিন ধরেই দিয়ে আসছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। উইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে সাফল্যের বিপরীতে টেস্ট সিরিজে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। এতে দলের টেস্ট-দুর্বলতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে আবারও। এ নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছেই, তখন বিসিবিও ভাবছে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পরিবর্তন আনার কথা।
শনিবার এমন ইঙ্গিতই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘরোয়া ক্রিকেটের আগামী অর্থাৎ আসন্ন আসর থেকেই কিছু পরিবর্তনকে সাঙ্গ করে দেশের সাদা পোশাকের ক্রিকেটের সীমাবদ্ধতা কাটিয়ে তোলার আশাবাদ তার কণ্ঠে।
নান্নু বলেন, ‘টেস্ট ক্রিকেটে যদি আমরা ভালো ফলাফল চাই তাহলে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটকে একটি প্রতিযোগিতার মধ্যে আনতে হবে। সেই হিসেবে আমি মনে করি সবারই ইনভলভমেন্ট লাগবে এখানে। আশা করছি এই বছর থেকে আমরা ভালো কিছু শুরু করতে পারবো।’
দেশের প্রথম শ্রেণির ক্রিকেট সবচেয়ে বড় যে অভিযোগ- এখানে তথাকথিত স্পোর্টিং উইকেটের ব্যবহার নেই বললেই চলে। ম্যাড়মেড়ে উইকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলে দেশি ক্রিকেটাররা ভালো করছেন ঠিকই। তবে বিদেশের মাটিতে সবুজ উইকেট পেলেই ভেঙে পড়ছেন তাসের ঘরের মত। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘এটি নিয়ে আমরা কাজ করছি। টুর্নামেন্ট শুরুর দুই থেকে তিন সপ্তাহ আগে আমাদের একটি মিটিং আছে। এরপরে স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করব। এনসিএলের স্ট্যান্ডার্ড ঠিক রাখতে চাচ্ছি। কারণ ভালো ক্রিকেট খেলা হলে এবং প্ল্যাটফর্ম যদি শক্তিশালী থাকে তাহলে যেকোনো লেভেলেই ভালো ক্রিকেট খেলা যায়। সেটি মাথায় রেখেই আমরা এনসিএল শুরু করতে চাই।’