-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে কথা বলছেন গ্রায়েম ক্রিমার। ছবিঃ বিডিক্রিকটাইম [/caption]
তিন দলের জমজমাট লড়াইয়ে জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রিমার এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। যদিও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে তিন দলের মধ্যে তফাৎ নেই খুব বেশি। তবুও স্বাগতিক দল হওয়ার সুবাদে বাংলাদেশ দল পাবে কিছু বাড়তি অ্যাডভান্টেজ।
নিজেদের মাটিতে বাংলাদেশ শক্তিশালী- এমনটা উল্লেখ করে শনিবার সংবাদ সম্মেলনে ক্রিমার বলেন, 'বাংলাদেশ নিজেদের মাঠে অনেক বেশি শক্তিশালী। আর তারুণ্য এবং অভিজ্ঞতা মিলিয়ে হলো আমাদের দল। আমাদের অনেকেই এখানে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছে।'
বাংলাদেশকে এগিয়ে রাখলেও নিজেদের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন ক্রিমার। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বশেষ লড়াইয়ে ওয়ানডে সিরিজ জয় সাহস যোগাচ্ছে আফ্রিকার দলটিকে, 'আমরা জানি বাংলাদেশের খেলোয়াড়রাই এগিয়ে রয়েছে। তবে আমরা শ্রীলঙ্কা সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। আমাদের দলটাও এখন দারুণভাবে সজ্জিত।’
অবশ্য ভালো করার সামর্থ্য কিংবা সম্ভাবনার বিচারে জিম্বাবুয়ের অধিনায়ক একই পাল্লায় রাখছেন তিন দলকে। বিশেষ করে তিন দলের স্পিন আক্রমণের কথা আলাদা করে উল্লেখও করলেন। মাঠের সেরাটা দিতে পারলে যেকোনো দলের পক্ষেই জেতা সম্ভব জানিয়ে ক্রিমার বলেন, ‘এখানকার প্রত্যেকটি দলই ওয়ানডে ক্রিকেটে ভালো করার যোগ্যতা রাখে। তিন দলেরই ভালো মানের স্পিনার রয়েছে। আমি মনে করি, মাঠে যে দল সেরাটা দিতে পারবে ফল তাদের পক্ষেই যাবে।'
অবশেষে ক্রেমারের প্রত্যাশা একটি প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। দলগুলোর সামর্থ্যের প্রমাণ দেখানোর লড়াই কেমন হতে যাচ্ছে, সেটি জানেন না যে ক্রেমার নিজেও! সংবাদ সম্মেলনে শুধু বললেন, 'সামনে কী ঘটবে তা বলা খুব কঠিন। প্রতিটি দল নিজের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। দারুণ একটা ত্রিদেশীয় সিরিজ হবে।’