-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তিন ম্যাচের তিনটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচেই পেয়েছে বোনাস পয়েন্ট। তিন ম্যাচ শেষে টাইগারদের পয়েন্ট ১৫। জিম্বাবুয়ের চার ম্যাচই শেষ। একটি মাত্র জয় পেয়েছে তারা। লঙ্কানদের বিপক্ষে ১২ রানে জিতেছিল জিম্বাবুয়ে। সেই জয়ের চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে জিম্বাবুয়ে। সমান চার পয়েন্ট শ্রীলঙ্কারও। তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে তারা।
বাংলাদেশের বিপক্ষে ৯১ রানে পরাজয়ের পর সংবাদ সম্মলেনে আসেন জার্ভিস। জার্ভিস বলেন, "এখন নির্ভর করছে নেট রান রেটের ওপর। আশা করছি পরের ম্যাচে বাংলাদেশ জিতে আমাদের সহায়তা করবে। যদিও অন্যের ওপর নির্ভর থাকাটা ঠিক হচ্ছে না। আমাদের নিজেদেরই ফাইনাল নিশ্চিত করা উচিত ছিল। সামনের ম্যাচের জন্য বাংলাদেশকে শুভকামনা।"
নিয়ন্ত্রিত বোলিং করেছে জিম্বাবুয়ের বোলাররা। বাংলাদেশকে আটকে রেখেছে মাত্র ২১৬ রানে। স্বল্প লক্ষ্য তাড়া করতে পারলেই ফাইনালের পথ মসৃণ হতো গ্রায়েম ক্রেমারদের। কিন্তু ব্যাটিংয়ে এসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ৩৪ রানের মাথায় পতন ঘটে চতুর্থ উইকেটের। মাত্র ১২৫ রান করেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মাঝারি লক্ষ্য পেয়েও ম্যাচ হারে ৯১ রানে। দলের ব্যাটিং ব্যর্থতায় চরম হতাশা প্রকাশ করেছেন কাইল জার্ভিস।
মাশরাফি-সাকিবদের বোলিং তোপে পড়ে ২০ রানে হারিয়েছিল তিন উইকেট। জার্ভিস মনে করেন শুরুর ধাক্কাতেই ছিটকে গিয়েছে জিম্বাবুয়ে।
তিনি বলেন, "‘আমি অনেক হতাশ। আমরা মাঠে বেশ ইতিবাচক ছিলাম। ২১৭ রানের লক্ষ্য খুব বড় মনে হয়নি। ভেবেছিলাম ভালো অবস্থানেই আছি আমরা। শুরুতেই তিন উইকেট হারিয়েছি। যা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। "