-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী ৩০ ডিসেম্বর থেকে আবারও অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি পেয়ে যাবেন ব্যানক্রফট। এর আগে গত মার্চে বল টেম্পারিং করার শাস্তি হিসেবে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেটে তাকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। যার ফলে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার এতদিন অস্ট্রেলিয়ার কোনো পর্যায়ের ক্রিকেটেই অংশ নিতে পারেননি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা ব্যানক্রফট দেশের ঘরোয়া ক্রিকেট দিয়েই শুরু করতে যাচ্ছেন নতুন যাত্রা। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট কেএফসি বিগ ব্যাশ লিগ দিয়েই দেশের ক্রিকেটে ঘটছে তার প্রত্যাবর্তন। চলমান বিগ ব্যাশে ব্যানক্রফট খেলবেন পার্থ স্কচার্স। নিষেধাজ্ঞা সমাপ্তির পর প্রথম দিনেই মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। রবিবার তার দল পার্থ স্কচার্স মুখোমুখি হবে হোবার্ট হ্যারিক্যান্সের। এই ম্যাচের ১৩ সদস্যের যে দল ঘোষণা করেছে পার্থ স্কচার্স, তাতে রয়েছে ব্যানক্রফটের নামও। তার মাঠে নামার বিষয়টিও অনেকটাই নিশ্চিত। এই ম্যাচটি স্বভাবতই তাই কেড়ে নেবে ক্রিকেট বিশ্বের দৃষ্টি।
নিষেধাজ্ঞার ৯ মাসে অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকেননি ব্যানক্রফট। এই সময়টায় পার্থের ক্লাব উইলেট্টনে অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি।
ব্যানক্রফটকে দলে পেয়ে উচ্ছ্বসিত পার্থ স্কচার্স। দলে ব্যানক্রফটের সতীর্থ জাই রিচার্ডসন বলেন, ‘সে ক্রিকেটে ফিরছে, এ নিয়ে আমরা সবাই বেশ রোমাঞ্চিত। এই সময়টায় সে কঠোর পরিশ্রম করেছে, নিজেকে ইতিবাচক রেখেছে।’
ব্যানক্রফটের প্রত্যাবর্তনের ম্যাচের প্রতিপক্ষ হোবার্ট হ্যারিক্যান্সের ব্যাটসম্যান জর্জ বেইলিও ব্যানক্রফটের ক্রিকেটে ফেরার ব্যাপারে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি মনে করি ব্যানক্রফটকে দলে পেয়ে পার্থ স্কচার্স অনেক খুশি হবে। আমি নিজেই তাকে ক্রিকেটে ফিরতে দেখে রোমাঞ্চিত অনুভব করছি।’
গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার অপরাধে ৯ মাসের নিষেধাজ্ঞা পান ব্যানক্রফট, যার হাত ধরে ঘটেছিল ঘৃণিত সেই ঘটনাটি। এছাড়াও ১ বছরের নিষেধাজ্ঞা পান তৎকালীন অজি অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।