-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিজের শহর নর্থ সাউথ অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে ওয়ার্নার খেলছেন র্যান্ডউইক পিটারশামের হয়ে। রবিবার দল হেরে গেলেও তিনি খেলেন ৭৭ বলে ১১০ রানের দুর্দান্ত এক ইনিংস। ঝড়ো এই ইনিংসে ছিল ৪টি চার ও ৭টি ছক্কা। ৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দল অবশ্য মাত্র ২১৯ রানে গুটিয়ে গেছে।
ওয়ার্নার চোট থেকে ফেরায় বিশ্বকাপে বুঁদ অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে ফিরেছে স্বস্তি। যদিও ওয়ার্নারের বন্ধু ও একই কাণ্ডে নিষেধাজ্ঞা পাওয়া স্টিভ স্মিথের চোট এখনও সেরে ওঠেনি।
ওয়ার্নার ও স্মিথ দুজনই চোট পেয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে। বিপিএলের ষষ্ঠ আসরে ওয়ার্নার ছিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ঘরোয়া আসরে ওয়ার্নারের অংশগ্রহণ ছিল এবারই প্রথম। নেতৃত্বের দিক থেকে তো বটেই, ব্যাট হাতে পারফরম্যান্সের দিক থেকেও ওয়ার্নার ছিলেন দুর্দান্ত। যদিও আসরের মাঝথেই চোট বাঁধিয়ে তাকে ধরতে হয় দেশের বিমান।
বিপিএলের সিলেট পর্বের খেলায় দলের দুটি ম্যাচ শেষেই জানা গিয়েছিল তার চোট পাওয়ার কথা। তবে এই চোট নিয়েই ওয়ার্নার খেলেছেন আরও দুটি ম্যাচ। দল জয় না পেলেও ওয়ারনারের দুর্দান্ত ক্রিকেট কেড়ে নিয়েছিল প্রশংসা।
প্রসঙ্গত, বল টেম্পারিংয় ইস্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে ১২ মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ওয়ার্নার ও তার বন্ধু-সতীর্থ স্মিথ। আগামী ২৮ মার্চ তাদের নিষেধাজ্ঞা শেষ হবে। আসন্ন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আগে চোট হয়ে দাঁড়িয়েছে দুজনের বড় বাধা। ওয়ার্নার অবশ্য সাম্প্রতিক এই ইনিংস দিয়ে জানিয়েছেন ফেরার বার্তা। স্মিথের ব্যাট কি হাসতে পারবে শীঘ্রই?