-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পন্টিং অবশ্য এর আগেও জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন। তবে বিশ্বকাপের মত বড় আসরে এবারই প্রথম দায়িত্ব পালন করবেন কোচিং স্টাফ হিসেবে।
এর আগে দুবার অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিংয়ের সাথে যুক্ত ছিলেন তিনি, সেবারও ছিলেন সহকারী কোচ। এছাড়াও কোচ হিসেবে নাম লেখান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও তার অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে কাজে লাগানোর জন্য এবার তাকে দলের ব্যাটিং দেখভালের দায়িত্ব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রধান কোচ জাস্টিং ল্যাঙ্গারের সহকারী হিসেবে কাজ করলেও বিশ্বকাপে অজিদের ব্যাটিংয়ের দিকটা দেখাশোনা করবেন মূলত পন্টিংই। সিএর প্রধান নির্বাহী কোচিং স্টাফে সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেওয়ার একদিন পরই পন্টিং পান বিশ্বকাপে কাজ করার দায়িত্ব।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পন্টিং। তিনি বলেন, ‘এই বছরের বিশ্বকাপে কোচিং দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। এ নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। ওয়ানডে ও টি-২০ দলের সঙ্গে এর আগের স্বল্প মেয়াদের দায়িত্বে ছিলাম, আমি সেটা উপভোগ করেছি। কিন্তু বিশ্বকাপের গুরুত্ব আমার কাছে একেবারে আলাদা। নির্বাচকদের বাছাই করা খেলোয়াড়দের ওপর আমার অগাধ আস্থা আছে এবং আমি জানি এই বিশ্বকাপে যেকোনো দলের জন্য আমরা কঠিন প্রতিপক্ষ।’
পন্টিংকে সহযোগীর ভূমিকায় পেয়ে ভীষণ খুশি প্রধান কোচ জাস্টিং ল্যাঙ্গারও। অজিদের শিরোপা ধরে রাখার মিশনে পন্টিং গুরুত্বপূর্ণ অবদান রাখবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিশ্বকাপ জিততে কী দরকার রিকি ভালো করে জানেন। আমি জানি তিনি শুধু ব্যাটিং গ্রুপের জন্যই নয়, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে পুরো দলের জন্য অমূল্য ভূমিকা রাখবেন।’