-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মান রক্ষার ম্যাচে নিজেদের মানটা আর রাখলোই কই স্বাগতিক বাংলাদেশ? চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে আগের ম্যাচে বড় ব্যবধানে হারলেও এই ম্যাচে যেন খুঁজেই পাওয়া গেলো না ধারাবাহিক বাংলাদেশকে। মান রক্ষার ম্যাচে লঙ্কানদের কাছে ৮২ রানেই অল-আউট স্বাগতিক বাংলাদেশ! ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া মনে হয়েছে ব্যাটসম্যানদের।
আগেরদিন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর তো বলেই দিয়েছিলেন সবকটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ। তাছাড়া ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ জিতেও নিজেদের বড় দল ভাবতে নারাজ ছিলেন খালেদ মাহমুদ সুজন। কারণ হিসেবে দেখিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব-তামিমের বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটসম্যানদের দলের হাল না ধরা।
শ্রীলঙ্কার বিপক্ষে এই কথাটাই যেন সত্যি করলো বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিলেন ছন্নছাড়া। আগের ম্যাচের মতো এই ম্যাচেও কোন রান না করেই সাজঘরে ফিরেন এনামুল হক বিজয়। শুরুটা দারুণ করলেও দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হয়েছেন সাকিব আল হাসানকে (৮)।
পুরো ত্রিদেশীয় সিরিজে ফর্মে থাকা তামিমও এইদিন ছিলেন নিশ্চুপ। লাকমলের বলে দারুণ এক ক্যাচ ধরে ৫ রান করা তামিমকে সাজঘরে ফিরান গুনাথিলাকা। সাকিব-তামিমের ব্যর্থতার দিনে নিজেদের বড় দল ভাবার সুবর্ণ সুযোগ মিডল অর্ডাররা পেলেও ব্যর্থ হন সবাই। এক মুশফিক বাদে বাকি সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। দলের বিপদে রান তুলতে ব্যর্থ রিয়াদ, সাব্বির, নাসির, মাশরাফি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন উইকেটকিপার 