-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একটা সময় অনেকে ধরে নিয়েছিলেন, ইনজুরিতে পড়েছেন মুমিনুল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় আঘাতও পেয়েছিলেন। তবে সবাইকে অবাক করে দিয়ে মুমিনুল ব্যাট হাতে নামলেন আট নম্বরে! এতে সমর্থকরা স্বস্তি ফিরে পেলেও সবার মনে জেগেছিল অনেক প্রশ্নও।
প্রশ্নটা গাঢ় হয়ে রইল পরাজয় বরণ করে নেওয়া ম্যাচ শেষেও। মুমিনুলকে দেরীতে ব্যাটিংয়ে পাঠানো প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মুশফিককেই জিগ্যেস করলেন সাংবাদিকরা।
প্রত্যুত্তরে মুশফিক বলেন, 'আসলে চিন্তা ছিল ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন করার। এখন আটে নেমে মুমিনুল ভালো খেলেছে বলে হয়তো বলতে পারেন আরেকটু আগে কেন নামানো হয়নি। তবে আমরা তো ফল দেখে চিন্তা করি না। দলের যেটায় ভালো হওয়ার সম্ভাবনা থাকে, সেটা করার চেষ্টা করি আমরা।'
তবে আটে খেলা 'কঠিন' আখ্যা দিয়ে মুশফিক বলেন, 'আটে খেলা, সত্যি বলতে, আমাকেও যদি খেলতে বলেন, খুবই কঠিন। কোনো ব্যাটসম্যানেরই আটে খেলা যথার্থ নয়। তবে যেটা বললাম, সিদ্ধান্তটি ছিল ট্যাকটিকাল।'
ব্যাটিং পজিশন নিয়ে চিরায়ত দ্বিধাই মুমিনুলকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্রিজে পাঠিয়েছে দেরীতে- মুশফিকের কথায় বোঝা গেলো এমনটিই, 'চার নম্বরে গত কয়েক টেস্টে স্পেশালিস্ট সেভাবে নেই আমাদের। সাব্বির খেলেছে। ওর কাছ থেকে যতটা পাওয়ার, আমরা পাচ্ছিলাম না। সাব্বির যেহেতু সাত নম্বরে খেলে ভালো রান করেছে, আমরা চেয়েছি ওকে ওই জায়গায় রাখতে। আর সাকিব সবসময় পাঁচে খেলে। তিন নম্বরে মুমিনুল আগে খেলেছে। তবে আমদের যেহেতু তিনজন ওপেনার খেলে, ওই জায়গাটা বদলানো কঠিন হয়ে যায়। আমরা চিন্তা করেছি, অন্তত মাঝে একটা ডানহাতি ব্যাটসম্যান গেলে ওদের ছন্দের সমস্যা হতে পারে।'
সেক্ষেত্রে দলের একমাত্র টেস্ট স্পেশালিষ্ট মুমিনুলকেই কেন বেছে নিতে হল? এমন কৌতূহলের জবাবে কৌশলী উত্তর বাংলাদেশ দলপতির, 'এই প্রশ্ন করতেই পারেন, মুমিনুলই নিচে কেন? কিন্তু একজন ব্যাটসম্যানকে তো যেতেই হবে নিচে। প্রথম ইনিংসে আমরা মনে করেছি যে উইকেট এমন কোনো কঠিন ছিল না যে বাঁহাতিদের জন্য কঠিন হবে। কেউ কিন্তু স্লিপে বা কাভারে বা উঁচিয়ে মারতে গিয়ে আউট হননি। সব সোজা বল মিস করেছে। বাঁহাতি বলে সমস্যা হয়নি।'