-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটি স্পষ্ট সংবাদ সম্মেলনে পিটার মুরের কথায়, ‘অবশ্যই আমরা টুর্নামেন্টের ফাইনালকে টার্গেট করে এসেছি। আমরা এখানে খেলার জন্য খেলতে আসিনি। কালকের ম্যাচটি আমাদের জন্য মৌলিক হয়ে উঠেছে। ফাইনালে যেতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে আমরা সবাই ভালো পারফরম্যান্স করতে আত্মবিশ্বাসী।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে, জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও পরের ম্যাচে একই প্রতিপক্ষের কাছে হেরে কিছুটা শঙ্কায় পড়ে গেছে দলটির ফাইনাল খেলা। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের অপেক্ষায় থাকা দলটি চতুর্থ ম্যাচের আগে দ্বিতীয় ম্যাচের সাফল্যকেই দেখছে জ্বালানী হিসেবে, 'প্রথম ম্যাচের অভিজ্ঞতাটি আমাদের ভালো ছিল না। তবে পিচ ও কন্ডিশনের সাথে অভ্যস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করেছি। আর তৃতীয় ম্যাচে উইকেটে অনেক বড় ভূমিকা পালন করেছে। ম্যাচের কিছু ক্রশ্যাল মোমেন্ট আমাদের হারিয়ে দিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা ঠিকই আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি। প্রথম ম্যাচের ওই বাজে পারফরম্যান্স আর আমরা মনে করতে চাইছি না। বরং দ্বিতীয় ম্যাচের সফলতা স্মরণ করেই কালকের ম্যাচটি খেলবো।’
বাংলাদেশকে শক্তিশালী আখ্যা দিয়ে মুর আরও বলেন, 'একটি বিষয় সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে দেশের মাটিতে ওরা খুবই শক্তিশালী। সম্প্রতি দেশের বাইরেও ভালো করছে। আমরা বাংলাদেশের শক্তির জায়গাটি ভালো করেই জানি। আমরা এও জানি রুবেল ও মুস্তাফিজ ডেথ ওভারে শক্তিশালী। আমারা তাদের প্রতিহত করতে চেষ্টা করবো। সেই লক্ষ্যে আমরা অনুশীলনও করেছি। অতীত থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছুই শিখেছি। আমার মনে হয় আমরা আমাদের সঠিকভাবে মেলে ধরতে কাজ করতে পারবো।’