-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের আগে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই সবচেয়ে দ্রুততম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট শিকারি বোলারদের তালিকায় নাম লেখানোর হাতছানি মুস্তাফিজের সামনে।
এই অর্জনটি নামের পাশে যুক্ত করতে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে মাত্র এক উইকেট দরকার কাটার-মাস্টারের। কাঙ্ক্ষিত উইকেটটি ঝুলিতে নিতে পারলেই আব্দুর রাজ্জাকের ৩২ ম্যাচে ওয়ানডেতে ৫০ উইকেট নেওয়ার কীর্তি ভেঙ্গে নতুন ইতিহাস রচনা করবেন মুস্তাফিজ। অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে রীতিমত হইচই ফেলে দেওয়া মুস্তাফিজ ইঞ্জুরি কাটিয়ে ত্রিদেশীয় সিরিজে আবারও ফিরেছেন পুরনো রুপে।
চিরচেনা ভয়ঙ্কর রুপে আবির্ভূত হয়ে ইতোমধ্যেই ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলেছেন তিনি। ২২ বছর বয়সী এই পেসারের সংগ্রহে রয়েছে ২৫ ম্যাচ ও ২৪ ইনিংস থেকে ৪৯টি উইকেট। যা তাকে বাংলাদেশের ক্রিকেটে নতুন কীর্তি গড়ার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।
জাতীয় দলের বাঁহাতি এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ৫০ উইকেটের মাইলফলকটি স্পর্শ করলে ক্রিকেট ইতিহাসে কার্টলি অ্যামব্রোস, লেন প্যাসকো,প্যাট্রিক প্যাটারসন, হামিদ হাসান, রশিদ খানদের সাথে যৌথভাবে অষ্টম দ্রুততম বোলার হিসেবে স্পর্শ করবেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ৫০ উইকেটের মাইলফলকটি। যার ফলে দ্রুততম বোলারের তালিকায় 