-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিঃ দ্যাপেপার.কম[/caption]
সেই দুশ্চিন্তা কিংবা দুঃসময় দূর করার জন্য শ্রীলঙ্কা এবার শরণাপন্ন হয়েছে কিংবদন্তী ক্রিকেটারদের। বোর্ডের সুসময় ফেরাতে মুত্তিয়া মুরালিধরণ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মত সাবেক গ্রেটদের বোর্ডের কাজে যুক্ত হতে অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি এই সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটারদের দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) উপদেষ্টা হওয়ার জন্য আমন্ত্রণ এবং অনুরোধ জানান শ্রীলঙ্কা সরকারের প্রাদেশিক কাউন্সিলের মন্ত্রী, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা ফয়জল মোস্তফা।
শুধু মুরালিধরণ, সাঙ্গাকারা বা মাহেলাই নন। অনুরোধপত্র পাওয়া সাবেক ক্রিকেটারদের তালিকায় আছেন অরবিন্দ ডি সিলভা ও রোশান মহানামাও। বোর্ডের দুঃসময় দূর করতে এই পাঁচ ক্রিকেটারের প্রত্যক্ষ অবদান কামনা করছে সরকার।
এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচন হচ্ছে না যথাসময়ে। আটকে থাকা এই কার্যক্রমের কারণে বর্তমানে ক্রিকেট পরিচালনা করছে সরকার। এমন টানাপড়েন এড়াতেই কিংবদন্তীদের বোর্ডের কাজে সংযুক্ত হতে আহ্বান করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
ফয়জল মোস্তফা বলেন, ‘আদালতের আজকের (বৃহস্পতিবার) নির্দেশের কারণে আমরা যতটা দ্রুত এসএলসির বোর্ড নির্বাচন আয়োজনের ব্যাপারে ভাবছিলাম, সেটি আমরা করতে পারছি না। শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সেক্ষেত্রে আমার প্রয়োজন সকলের সহযোগিতা। শ্রীলঙ্কান বোর্ডের উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়ার জন্য আমি সাঙ্গা, মাহেলা, মুরালি, অরবিন্দ ও রোশানকে অনুরোধ করছি।’
ক্রীড়া উপদেষ্টার এমন অনুরোধে সহমত পোষণ করেছেন এসএলসির সিইও অ্যাশলে ডি সিলভাও।
এদিকে গত বছরের শেষদিকে এই পাঁচ কিংবদন্তীর অনেকেই ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বিশেষ পরিকল্পনার ছক এঁকেছিলেন। সবকিছু মিলিয়ে মুরালিধরণ, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, অরবিন্দ ও রোশানের বোর্ডের কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে সেক্ষেত্রে তাদের নিজেদের সাদরে গ্রহণ করতে হবে ক্রিকেট রক্ষার এই আমন্ত্রণ!