-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ শেষে লিটনকে ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরাতে না পারার আক্ষেপ রয়েই গেল উইন্ডিজের মধ্যে। সংবাদ সম্মেলনে দলের অলরাউন্ডার রস্টন চেজ জানালেন, লিটনকে আউট করতে না পারায় ভেস্তে গেছে তাদের জয়ের চেষ্টা।
স্বল্প পুঁজি নিয়েই ক্যারিবীয়রা পুষে রেখেছিল জয়ের স্বপ্ন। এজন্য প্রয়োজন ছিল ভালো শুরুর। সেটি ‘ধরা দিয়েও দেয়নি’ বলে ক্যারিবীর ক্রিকেটারের মনে কষ্ট থাকলো স্বভাবতই।
চেজ বলেন, ‘আমরা ভেবেছিলাম ভালো শুরু করতে পারলে এবং দ্রুত উইকেট তুলে নিলে হয়ত আমরা ম্যাচে ফিরতে পারব। ভালো শুরুও করেছিলাম কিন্তু নো বলের কারণে লিটন দাস আউট না হওয়ায় মর্মাহত হতে হয়েছে।’
পরবর্তীতে সেই লিটন খেলেছেন ৪১ রানের ইনিংস, ৫ উইকেটের জয়ে যা রেখেছিল বড় ভূমিকা। সেদিকে ইঙ্গিত করে চেজের ভাষ্য, ‘সে চল্লিশের মত রান করেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ রান। সে এমন ব্যাটসম্যান যে দ্রুত রান তুলতে পারে। তাই তাকে দ্রুত আউট করতে না পারলে দলের জন্য বড় প্রভাবক হয়ে দাঁড়ায়।’
একইসাথে দলীয় সংগ্রহ বেশি না হওয়ায় দলের পরাজয়ের জন্য দায়ী বলে দাব চেজের, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রান বেশি হয়নি। ম্যাচের আগে আমরা বলেছিলাম যে জিততে হলে আমাদের নূন্যতম ২৩০-২৪০ রান করতে হবে। আমরা সেটা পারিনি। এবং অল্পসংখ্যক রানেই উইকেট হারিয়েছি। যার মূল্য ম্যাচ শেষে আমাদের দিতে হয়েছে।’
টেস্ট সিরিজে স্পিনারদের আধিপত্য থাকলেও রবিবার পেসারদের দাপটই দেখেছে ক্যারিবীয়রা। চেজ তাই বললেন, ‘আমি যখন ব্যাট করতে যাই তখন স্পিনের চেয়ে পেস কঠিন ছিল। উইকেটকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে পেসাররা। টেস্টে স্পিন দারুণ কাজ করলেও এই ম্যাচে পেসাররা ভালো করেছেন।’