-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩২৪ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতির পর ২৪৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ফলে ৭৮ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিডে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দলের দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তবে যেই উইন্ডিজকে স্পিন দিয়ে কাবু করেছিলো বাংলাদেশ সেই স্পিন দিয়েই প্রথম আঘাত হানে বাংলাদেশ ব্যাটিং শিবিরে।
প্রথম ইনিংসে একাধিক জীবন পেয়েও ফিফটি হাঁকাতে পারেননি কায়েস। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন তিনি। ওয়ারিকেনের বলে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার। তার পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১০ বলে ১১ করে রোস্টন চেজের বলে আউট হন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান
শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত ১০ ও কোন রান না করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ৫৫ রান। উইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট লাভ করেন চেজ ও ওয়ারিকেন।
এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডওরিচ। তার করা অপরাজিত অপরাজিত ১০১ বলে ৬৩ রানে ভর করে ২৪৬ সংগ্রহ করে উইন্ডিজ। ডওরিচ ছাড়াও উইন্ডিজের হয়ে ফিফটি হাঁকান শিমরন হেটমায়ার। ৪৭ বলে ঝড়ো ৬৩ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন নাইম হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ (প্রথম ইনিংস) ৩২৪
মুমিনুল ১২০, কায়েস ৪৪, তাইজুল ৩৯: ওয়ারিকেন ৪-৬২
উইন্ডিজ (প্রথম ইনিংস) ২৪৬
ডওরিচ ৬৩*, হেটমায়ার ৬৩: নাইম ৫-৬১
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) ৫৫/৫
মিঠুন ১৭, মুমিনুল ১২, সৌম্য ১১, মুশফিক ১০*: চেজ ২-১৬