-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সর্বশেষ ঘোষিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরটি আয়োজন করতে অনেক বেগ পেতে হলো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। একেরপর এক সূচি পরিবর্তনে ঘটে এই বিলম্ব। ভেন্যু পরিবর্তন করে দুইটা থেকে কমিয়ে কেবল একটা, হাম্বানটোটা, রাখা হয়েছে। ১৫ দিন ধরে চলবে টুর্নামেন্টটি। ২৩টি ম্যাচই হবে হাম্বানটোটায়।
এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করার জন্য শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছিলেন গিবস। কিন্তু সেখানে পৌঁছানোর পরেই বদলে গেল গিবসের ভূমিকা। কলম্বো কিংস তাদের প্রধান কোচ বানিয়ে দিয়েছে এই দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটারকে। কলম্বোর কোচের দায়িত্ব কবির আলিকে দেওয়া হলেও এই সাবেক ইংলিশ ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন।
অবশ্য কবিরের আগে আরও একজনকে কোচের দায়িত্ব দিয়েছিল কলম্বো। সুপরিচিত কোচ ডেভ হোয়াটমোরকে তারা প্রধান কোচের দিয়েছিল। হোয়াটমোর প্রথমে প্রস্তাব গ্রহণ করলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে যাওয়ার কবিরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ভাগ্যের চাকা ঘোরার সময়ে সেই দায়িত্ব এবার এসে পড়ল গিবসের কাঁধে।
এছাড়া দলটির সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক লঙ্কান ক্রিকেটার রঙ্গনা হেরাথকে। এই বাঁহাতি স্পিনারও বদলি হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন। প্রথমে এই দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক সাবেক লঙ্কান ক্রিকেটার চামিন্দা ভাসকে। কিন্তু তিনিও হোয়াটমোরের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 