-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিন্তু বাংলাদেশ 'কথার সাথে কাজের মিল' দেখিয়ে দিয়েছিল সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ ঢাকা টেস্টেই। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দেখা দিয়েছিল সিরিজ জয়ের স্বপ্নও; যা ছিল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার কাছে লজ্জায় পড়ার শঙ্কা। তবে চট্টগ্রাম টেস্টে দাপটের সাথেই জয় তুলে নিয়ে সেই 'লজ্জা' আর 'শঙ্কা' এড়িয়েছে সফরকারীরা, এতে স্বস্তিতে আছেন স্মিথও।
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, 'অবশ্যই স্বস্তি লাগছে।'
জয়ের পেছনে অজি অধিনায়ক কৃতিত্ব দিলেন চট্টগ্রাম টেস্টের ম্যান অব দা ম্যাচ লায়নকেই, 'লায়নের হাত ধরেই আমাদের এই জয়টি এসেছে। আমাদের সব বোলারদের মধ্যে লায়নই ব্যতিক্রম ছিল, দারুণ পারফর্ম করেছে সে। লিওন আমাদের জন্য বাড়তি এক শক্তি হিসেবে কাজ করেছে।'
প্রথম টেস্ট হেরে হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে স্মিথ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের জন্য বাংলাদেশের প্রশংসা করেন, 'তবে সত্যি কথা বলতে আমরা ঢাকায় প্রথম ম্যাচটি হেরে হতাশ ছিলাম। তবে এজন্য আমি বাংলাদেশকেই ক্রেডিট দিচ্ছি। কেননা ওরা ম্যাচতো বটেই পুরো সিরিজেই ভালো খেলেছে।'
দ্বিতীয় ইনিংসে ভালো করার কারণেই চট্টগ্রাম টেস্টে সহজ জয় পকেটে ভরা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্মিথ। তবে তার কথায় মিশে রইল সিরিজ জিততে না পারার আক্ষেপ। স্মিথ বলেন, 'প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসের উইকেট ভালো ছিল। আমাদের পরিকল্পনা ছিল নতুন বলে লাইন ও লেন্থ ঠিক রেখে ঠিক জায়গায় ফেলা। যা আমরা পেরেছি। তবে আমরা ২-০ তে জিততে পারলে ভালো হতো।'