-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পিসিবি সভাপতি এহসান মানি রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে দুই দলের মাঝে সিরিজ হচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "দ্বিপাক্ষিক ক্রিকেটের ব্যাপারে পিসিবি বিসিসিআইয়ের সাথে কয়েক বছর ধরে আলোচনা করেছে। সেটা টি-২০ ক্রিকেট হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, সব কিছু এখন বিসিসিআইয়ের হাতে। এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো টি-টোয়েন্টি লিগ খেলার ইচ্ছে আমাদের নেই। প্রথমে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক (রাজনৈতিক) ঠিকঠাক করতে হবে, তারপর আমরা কথা বলব।”
৭৫ বছর বয়সী এহসান মানি মনে করেন এ ব্যাপারে বিসিসিআইয়ের সাথে আইসিসির কথা বলা প্রয়োজন। তিনি বলেন, "আমি দ্বিপাক্ষিক ক্রিকেটের ব্যাপারে বিসিসিআইয়ের সাথে আর কথা বলছি না। কিছু বলার থাকলে তাদের বলতে হবে। আইসিসির সংবিধান বলে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। তাই আমি মনে করি আইসিসির উচিত বিসিসিআইয়ের সাথে কথা বলা।"
বিসিসিআইয়ের সাথে পিসিবির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অতীত স্মৃতিও রোমন্থন করেন তিনি। বিসিসিআইয়ের সাবেক সভাপতিদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল বলে জানান মানি। কিন্তু বর্তমানে সম্পর্কের অবনতি তাকে হতাশ করেছে।
তিনি বলেন, "আমার সাথে জনাব ডালমিয়ার অনেক আলাপ হয়েছে। শুধু তার সাথে নয়, শারদ পাওয়ার আর মাধবরাও সিন্ধিয়ার সাথেও হয়েছে। আমাদের খুবই ভালো এবং খোলামেলা সম্পর্ক ছিল। গত ১২ বছরে সেই সম্পর্ক আর আগের মতো নেই।"
তিনি আরও বলেন, "পিসিবির দায়িত্বে আসার পর (২০১৮ সালের আগস্ট) আমি বিস্মিত ও হতাশ হয়ে দেখলাম, সেই সম্পর্ক আর নেই। এখানে অনেক উন্নতি করা যেতে পারে। আমরা যে কারো সাথে কথা বলতে পারি কিন্তু এক হাতে তো তালি বাজে না!”