-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সরকারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের কাতারে কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া[/caption]
শ্রীলঙ্কা নাজুক অর্থনৈতিক অবস্থার কথা এখন কারো কাছেই অজানা নয়। ইতোমধ্যেই সরকার দেশটিকে দেউলিয়া ঘোষণা করেছে। অর্থনীতির এমন নাজুক পরিস্থিতির জন্য বর্তমান সরকারকেই দায়ী করছে দেশটির সাধারন জনগণ। তাইতো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে কলম্বোর প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে আন্দোলন করছেন তারা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশটির ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গাও আন্দোলনে যোগ দিয়েছেন।
আন্দোলনকারীদের সাথে রানাতুঙ্গা রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে দেশের মানুষের অনাস্থার কথা বলেন। সেই সঙ্গে দেশটির সর্বস্তরের ক্রীড়াবিদদের সশরীরে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। সেখানে তিনি বলেন, “ক্রিকেট চলে সমর্থকদের দিয়ে। আমাদের সমর্থকেরা রাস্তায় নেমেছে। কঠিন এই পরিস্থিতি তারা আর মেনে নিতে পারছে না। সবচেয়ে প্রয়োজনের সময় আমাদের উচিত তাদের পাশে থাকা। ক্রীড়া তারকাদের অবশ্যই সশরীর তাদের সঙ্গে আন্দোলনে থাকতে হবে।”
রানাতুঙ্গার এমন আহ্বানে সাড়া দিয়ে এক ঘন্টার মধ্যেই আন্দোলনে যোগ দিয়েছেন তাঁর সাবেক সতীর্থ সনাৎ জয়াসুরিয়া। আন্দোলনে যোগ দিয়ে দেশের মানুষদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের বার্তাটা জোরালো ও পরিষ্কার। আশা করছি, কর্তৃপক্ষ এটা শুনবে এবং আমাদের সবার জন্য আলোকিত ভবিষ্যৎ উপহার দেবে।”
মাঠের ক্রিকেট ছাড়লেও শ্রীলঙ্কায় জয়সুরিয়ার জনপ্রিয়তায় এখনও যে ভাটা পড়েনি তার প্রমাণ দেখা গেছে আরেকবার। জয়াসুরিয়া ভাষণের সময় সাধারণ জনগণের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা গেছে। তাঁর ভাষণের পর উপস্থিত জনতা বারবার স্লোগান দিতে থাকেন, “গোতা (রাজাপক্ষে), বাড়ি যাও, বাড়ি যাও, গোতা।”
এর আগে শ্রীলঙ্কার সাবেক দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাও সরকারবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তবে রানাতুঙ্গা ও জয়াসুরিয়াই প্রথম সশরীরে আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 