-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সবকিছুর বিচারে সরফরাজের চোখেই এখন পাকিস্তানের ক্রিকেটের নিকট ভবিষ্যৎ দেখেন অনেকে। অথচ সেই সরফরাজকেই কি না পূর্বনির্ধারিত একটি সংবাদ সম্মেলন করতে বাধা দেওয়া হল! এমন ঘটনা ঘটেছে শনিবার (৯ মার্চ)।
ঐদিন বিকাল ৪টায় করাচির জাতীয় স্টেডিয়ামে সরফরাজের ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অধিনায়করা কতটুক চাপের শিকার হন এ নিয়ে কনফারেন্স হওয়ার কথা। তবে বিকাল ৪টা বেজে গেলেও নির্ধারিত সময়ে দেখা মেলেনি সরফরাজের।
পরবর্তীতে সরফরাজকে প্রশ্নের আর কোনো সুযোগ পাননি সাংবাদিকরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরফরাজকে ধারণকৃত অডিও বার্তা পাঠানোর নির্দেশ দেয়। পিএসএলের জনপ্রিয় দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ককে সামনাসামনি না পেয়ে হতাশ হতে হয়েছে সাংবাদিকদের।
তবে কানাঘুষা উঠতে দেরি হয়নি! পিএসএল খেলে সরফরাজের মত সিনিয়র ক্রিকেটারের একটু ক্লান্তি আসাই স্বাভাবিক। পাকিস্তান জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি বিশ্রাম পেয়েছেন। পিএসএলের চাপে জাতীয় দলে বিশ্রাম কতটুকু গ্রহণযোগ্য- সেই প্রশ্ন দেশটির ক্রিকেট গণমাধ্যমে উঠছিলই। ধারণা করা হচ্ছে, সরফরাজকে এমন প্রশ্নের সম্মুখীন করে বোর্ডকে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার না করতেই তাকে সংবাদ সম্মেলন করতে দেয়নি পিসিবি!
যদিও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের কোচ মঈন খানের দাবি- সরফরাজকে সংবাদ সম্মেলনে করতে মানা করেছে তার ফ্র্যাঞ্চাইজিই, পিসিবি নয়। একইসাথে তিনি জানান- পিসিবি থেকে সরফরাজের উপর কোনোরূপ চাপ সৃষ্টি করা হয়নি।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজ হারার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের আসন্ন সিরিজে সরফরাজসহ ৬ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে পিসিবি। বিশ্বকাপের আগে তাদের বিশ্রাম দেওয়ার নিয়ে উঠেছে প্রশ্ন, বিশেষ করে যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল!