-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মহামারীর কারণে সংবাদ সম্মেলনেও এখন অনেক বেশি প্রযুক্তির আশ্রয়। সম্প্রতি এমন এক সংবাদ সম্মেলনে ফাওয়াদ সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান। শেষমেশ তাকে শান্ত করেন পিসিবির এক কর্মকর্তা। ফাওয়াদের সেই সংবাদ সম্মেলনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফাওয়াদের স্বদেশী ঐ সাংবাদিক প্রশ্ন করেন, 'ঘরোয়া ক্রিকেটে আপনি নিয়মিত বড় ইনিংস খেলেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে যেমন খেলছেন তা টেস্ট ক্রিকেটে দেখা যায়নি। এর কারণ কী? দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে বিরতির পর আপনি কী ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারে পরিণত হয়েছেন? কোথাও কোনো ভুল হচ্ছে?'
এতদিন সাধনার পর ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, আর পাকিস্তানের সাংবাদিক কিনা তাকে ঘরোয়া ক্রিকেটের পর্যায়ে ফেলে রেখেছেন! ফাওয়াদ সাথে সাথেই গেলেন ক্ষেপে।
ফাওয়াদ বলে ওঠেন, 'আপনি বলতে চাচ্ছেন আমি ঘরোয়া ক্রিকেটে আটকে আছি?' সাংবাদিক মাঝখানে বলেন, এটা কোনো ব্যক্তিগত আলোচনার বিষয় নয় বরং সবাই-ই এটা নিয়ে আলোচনা করছে। জবাবে ফাওয়াদ রেগে গিয়ে বলেন, 'আগে আমাকে বলুন এই কথাগুলো মানুষ বলছে, নাকি শুধু আপনিই বলছেন?'
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১০ বছর খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর প্রত্যাবর্তন হয় ফাওয়াদের। যদিও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি।
ফাওয়াদের সেই সংবাদ সম্মেলনের ভিডিও দেখুন-
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 