-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ক্রিকেটাররা। তারকারা তাই বড়দিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নেন। তবে ক্রিস গেইল যেন এক কাঠি বেশি সরেস। তিনি সান্তা ক্লজের কাছে উপহার চেয়ে বসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে!
অবশ্য এর চেয়ে বেশি আলোচিত হয়েছে গেইলের চাওয়ার ধরণ। সান্তার কাছে যার যার ইচ্ছা বা চাহিদা জানানো পুরনো রীতি। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে গেইল সান্তার কাছে চেয়েছেন ছিপছিপে গড়নের শরীর আর অনেক টাকা!
বড়দিন উপলক্ষ্যে দেওয়া নিজের ঐ পোস্টে গেইল লিখেন, ‘সান্তা, আমি চাই মোটাসোটা ব্যাংক অ্যাকাউন্ট। আর একটা ছিপছিপে শরীর।’
গেইল যেমনি মারকুটে ব্যাটসম্যান, তেমনি সুঠাম দেহের অধিকারী। তার বড়সড় শরীর অর্থাৎ শারীরিক গড়নের কারণেই এত জোরে জোরে আছড়ে ফেলেন বোলারদের সীমানার বাইরে। ‘নদীর ওপারটা বেশি সুন্দর’ তত্ত্বের মত গেইল হয়ত মনে করছেন ছিপছিপে গড়নের হলেই তাকে ভালো লাগত!
এদিকে টাকাপয়সা জীবনে তো কম কামাননি। পুরো টি-২০ ফরম্যাটটাকেই জনপ্রিয় করে তোলার পেছনে তার অবদান কম নয়। বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগগুলোতে তার চাহিদা ছিল আকাশচুম্বী। যদিও এই বছর মুদ্রার অপর পিঠও দেখা হয়েছে গেইলের। আগের জৌলুস হারিয়েছেন, টি-২০ লিগগুলোতেও থেকেছেন ব্রাত্য। আর এ জন্যই হয়ত সান্তার কাছে অনেক টাকাকড়িও চেয়েছেন নিজের ব্যাংক একাউন্টে!
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে গেইল সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়েই থাকবেন। এখন পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে ৩৫৭টি টি-২০ ম্যাচ খেলে গেইলের মোট রান ১২০৯৫, রয়েছে ২১টি সেঞ্চুরি! গেইলের এই দানবীয় কীর্তির ধারেকাছেও নেই আর কোনো ব্যাটসম্যান।
ইন্সটাগ্রামে গেইলের সেই পোস্ট দেখুন-