-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টেডিয়াম সিডনি ক্রিকেট গ্রাউন্ড। সম্প্রতি অস্ট্রেলিয়ান ফুটবল লিগের একটি ম্যাচে এক ফুটবলার বড় ধরনের চোটের শিকার হন। ঐ দলের খেলোয়াড়রা অভিযোগ করেন, মাঠের মধ্যে পিচ থাকার কারণেই চোটের শিকার হতে হয়েছে।
এরপর অস্ট্রেলিয়ান ফুটবলারস এসোসিয়েশন সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে পিচ তুলে ফেলার দাবি জানায়।
শনিবার (৬ এপ্রিল) সিডনি এফসি ও মেলবোর্ন ভিক্টরির মধ্যকার ম্যাচ চলাকালে বেশ অস্বস্তিতে পড়ছিলেন দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মেলবোর্নের টেরি অ্যান্টোনিস পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলেও তার আঘাত এতই তীব্র ছিল যে টেরি কবে মাঠে ফিরবেন এ নিয়েই দেখা দিয়েছে সংশয়।
তার ইনজুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অস্ট্রেলিয়ার ফুটবল অঙ্গন। সবার দাবি- অন্তত ফুটবল ম্যাচের আগে যেন সিডনির ক্রিকেট পিচ তুলে ফেলা হয়।
মেলবোর্ন ভিক্টরির কোচ কেভিন মাসকাট বলেন, ‘ফুটবলারদের এরকম একটা মাঠে খেলার আমন্ত্রণ জানানো কোনোভাবেই মানা যায় না। যেকোনো সময় যে কেউ ভয়াবহ ইনজুরিতে পড়তে পারে। মাঠটা খেলার জন্য ভয়াবহ ছিল, বলও যাচ্ছিল না। ফুটবলাররা দৌড়াতে গিয়েও বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছিল।’
অস্ট্রেলিয়ান ফুটবলারস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জন ডিডুলিসা বলেন, ‘সিডনির ম্যাচটা বাতিল না করার কোন কারণই ছিল না। এখন থেকে ক্রিকেট মাঠে ফুটবল ম্যাচ আয়োজন করা হলে কিছু নিয়ম মানতেই হবে। ক্রিকেট পিচ থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ম্যাচের আগে পিচ অবশ্যই তুলে ফেলতে হবে।’
পিচ না তুললে কেউ খেলতে যাবে না- এমন হুমকি দিয়ে তার ভাষ্য, ‘যদি এমনটা না করা হয়, ওই মাঠে ম্যাচ খেলতে যাবে না কেউ। সেটা যদি সিডনি ক্রিকেট গ্রাউন্ডও হয়, তাও ম্যাচ বয়কট করা হবে।’
ইতোমধ্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লিগের বাকি ফুটবল ম্যাচগুলো বাতিল করা হয়েছে। এখন দেখার বিষয়- সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ উঠে যায় নাকি ফুটবলের ভেন্যু তালিকা থেকে উঠে যায় সিডনির নামই!