-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেটের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্সই। স্বাগতিক দল এবার নিজেরাই খেলেছে চারটি ম্যাচ। লড়াই করেও রংপুরের কাছে হেরে যাওয়া ম্যাচ শেষে সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিসিবিকে ধন্যবাদ জানান।
ওয়ার্নার বলেন, ‘দর্শকে ভরপুর এই গ্যালারি দারুণ। আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে এসে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। দারুণ পরিবেশ। আশা করি আমার দল সামনে কিছু ম্যাচ জিতবে।’
১৯৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও এদিন অল্পের জন্য জয়ের দেখা পায়নি সিলেট সিক্সার্স। ম্যাচ শেষে ওয়ার্নার নিজেদের ফিল্ডিং দুর্বলতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘১৯৪ রান তাড়া করার মতই ছিল। কিন্তু প্রতিপক্ষকে চারটি সুযোগ দেওয়া মানে রান তাড়া তাদের জন্য আরও সহজ হয়ে যাওয়া। তাদে ডি ভিলিয়ার্স ছিল, যে বিশ্বমানের একজন ক্রিকেটার।’
দীর্ঘদিন ধরে ফর্মের সাথে যুদ্ধ করলেও এই ম্যাচে চওড়া ছিল সিক্সার্স ব্যাটসম্যান সাব্বির রহমানের ব্যাট। ৮৫ রানের ইনিংস খেলা সাব্বির ও ইনিংসের শেষদিকে ঝড় তোলা নিকোলাস পুরানকে কৃতিত্ব জানিয়ে ওয়ার্নার বলেন, ‘এটা দারুণ একটি ম্যাচ ছিল। কিন্তু শেষদিকে আমরা হতাশা নিয়ে মাঠ ছেড়েছি। সাব্বির যেভাবে খেলেছে, তাকে আমি যথাযথ কৃতিত্ব দিতে চাই। পুরান বেশ ভালোভাবেই ইনিংস শেষ করেছে।’
চোটের কারণে নিজ দলের ম্যাচ-নেতৃত্ব সব রেখে ওয়ার্নারকে চলে যেতে হচ্ছে নিজ দেশে। যাওয়ার আগে জানিয়ে গেলেন দলের উন্নতির প্রয়োজনীয়তা। একইসাথে সতীর্থদের স্তুতিও গাইলেন সাবেক অজি সহ-অধিনায়ক।
ওয়ার্নার বলেন, ‘আমাদের কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন। বিশেষ করে শেষদিকের বোলিংয়ে। সবাই সবসময় অধিনায়কের দিকে তাকিয়ে থাকছে না। ছেলেরা নিজেদের সবটুকুই দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।’