-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভালো ফর্মের পরও সুযোগ পাচ্ছেন না জাতীয় পর্যায়ে। এমনকি সুযোগ পাননি চলমান বিপিএলেও। তাতেও ধৈর্য হারাচ্ছেন না তারা। উদ্যম ধরে রেখে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। আর তাদের অনুশীলনে কোচ হিসেবে কাজ করছেন সাবেক ক্রিকেটার হুমায়ুন কবির শাহীন, যিনি অনেকটা অভিমানেই খেলা ছেড়ে মনোযোগ দিয়েছেন কোচিংয়ে।
সম্প্রতি বিপিএলে খেলতে না পারার ব্যাপারে আক্ষেপ জানিয়ে নাঈম বলেন, ‘এটি সত্যি বিপিএলে খেলতে পারলে ভালো হতো। সুযোগ এলে তা কাজে লাগানো যেত। কিন্তু এখন কি পাইনি আর কি পেলাম না তা ভেবে লাভ নেই। যে ভাবে খেলছি সেই ভাবেই খেলে যেতে চাই। এগুলো নিয়ে ভাবলে আরো ভেঙে পড়বো। এখন এনসিএলের একটি রাউন্ড বাকি সেটি কিভাবে ভালো খেলা যায় সেই প্রস্তুতি নিচ্ছি।’
নাঈম বলেন, ‘এটি সত্যি যে কোনো জায়গাতে ভালো করার পর আপনি একটি ভালো কিছুর প্রত্যাশা করবেন। আর সেটি যখন না হবে তখন ক্রিকেট ক্যারিয়ারে প্রভাবতো পড়বেই। কারণ সবাই একটি আশা নিয়ে এগিয়ে যায়, পরিশ্রম করে। দেখেন আমাদের ‘এ’ দল এমনকি হাইপারফরম্যান্সেও সুযোগ হয় না। এতে একটা সময় ক্রিকেট থেকে অনেক আগ্রহ কমে যাবে। আমার মনে হয় আমাদের জন্য আরো একটু সুযোগ হলে ভালো হয়। আর একটা বিষয়- সুযোগ না পেলে খেলার প্রতি যে আগ্রহটা সেটা ধরে রাখাই কঠিন। আমরা তো যতটা ধৈর্য ধরি পরের প্রজন্ম ততোটা ধরতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।’
এদিকে বয়সে ছোট শাহীনের কোচিংয়ে আগ্রহের বিষয়টাকে নাঈম দেখছেন ইতিবাচকভাবে। তিনি বলেন, ‘ও (শাহীন) ইনজুরির কারণে আর খেলতে পারছে না। যে কারণে চিন্তা করেছে কোচিং করাবে। ও আমাদের দিয়েই কাজ শুরু করেছে। যেহেতু ও নিজে থেকে রুটিন করে মাঠে এসে অতি আগ্রহ নিয়ে কোচিং করাচ্ছে তা আমাদের জন্য বেশ উপকারেই আসছে। নয়তো এখন বিপিএলের কারণে কোনো কোচও সময় পাচ্ছেন না। ও আছে বলে আমাদের কয়েক জনের জন্য বেশ সুবিধা হচ্ছে।’